সম্পত্তির লোভ, ছেলে, বউমা সহ দুই নাতনিকে খুনের চেষ্টা এক ব্যক্তির

সম্পত্তি নিয়ে ছেলের সঙ্গে বিবাদ। তার জন্য নিজের ছেলে সহ গোটা পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা করল এক ব্যক্তি।

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ছেলে, বউমা ও দুই নাতনিকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বর্ধমানের গলসি এলাকায় ডাঙাপাড়ায়।

সম্পত্তির লোভ, ছেলে, বউমা সহ দুই নাতনিকে খুনের চেষ্টা এক ব্যক্তির

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ওই চার জনকে পুড়িয়ে মারার চেষ্টা করে সেখ ইউসুফ। এই ঘটনার পরই অভিযুক্ত পলাতক। পুলিশ জানিয়েছে যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে ও অভিযুক্ত কে ধরার চেষ্টা করা হচ্ছে। আহতদের চিকিৎসা চলছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে ঘরে ঘুমিয়ে ছিলেন সেখ ইকবাল, তার স্ত্রী তুহিনা বেগম, মেয়ে তাহানা ও বিলকিস। ইউসুফ ঘরে বাইরে থেকে তালা লাগিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। এলাকার লোকজন এই আগুন দেখতে পান। তাঁরাই দরজা ভেঙে চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ।

ইকবালের শাশুড়ি লুফতহানেসা বেগম জানান, ইউসুফ সম্পত্তি নিয়ে বিবাদের জেরে তার ছেলে বৌমা নাতনিদের পুডিয়ে মারার জন্য ঘর বন্ধ করে আগুন ধরিয়ে দেয় ।‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+