অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন সাংসদ
একের পর এক দুর্ঘটনায় জেরবার রাজ্য। এবার বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী।
তমলুক, ৩০ এপ্রিল: একের পর এক দুর্ঘটনায় জেরবার রাজ্য। এবার বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। শনিবার চণ্ডীপুরের কাছে নন্দকুমার দিঘা জাতীয় সড়কে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি সাংসদের গাড়ির পাশে ধাক্কা মারে।

এর ফলে খানিকটা দুরে গিয়ে দাঁড়িয়ে পরে সংসদের গাড়ি। চালকের সচেতনার ফলে বেঁচে যায় গাড়িটি। এরপর খবর পেয়েই তড়িঘড়ি ছুটে আসে চণ্ডীপুর থানার পুলিশ। গ্রেফতার হয় লরির খালাসি ও চালক। চালক মত্ত অবস্থায় ছিলেন বলে দাবি পুলিশের।
সামান্য চোট পেয়েছেন দিব্যেন্দু অধিকারী। তবে প্রশ্ন উঠছে 'পাইলট কার' থাকা সত্ত্বেও কীভাবে এই দুর্ঘটনা ঘটে ? গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।












Click it and Unblock the Notifications