ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ
কলকাতার রাজনৈতিক মঞ্চে ফের জোরালো উপস্থিতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের। বুধবার গভীর রাতে শহরে এসে পৌঁছলেন তিনি। আজ অর্থাৎ বৃহস্পতিবার ভবানীপুরে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী, আর সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে তাঁর পাশে থাকবেন শাহ নিজেই।
এই সফর ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। ভবানীপুর কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক উত্তাপ যখন ক্রমশ বাড়ছে, তখন শাহের উপস্থিতি বিজেপির শক্তি প্রদর্শনের স্পষ্ট ইঙ্গিত বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

উল্লেখযোগ্য, এর আগেও গত শুক্রবার 'চার্জশিট' প্রকাশ করতে কলকাতায় আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তবে সেদিন খারাপ আবহাওয়ার কারণে তাঁর বিমান নির্ধারিত সময়ে নামতে পারেনি। রাত প্রায় সাড়ে ১২টা নাগাদ কলকাতার আকাশে পৌঁছলেও দীর্ঘক্ষণ ঘোরাফেরা করতে হয়। প্রায় এক ঘণ্টা আকাশে চক্কর কাটার পর অবশেষে রাত ১টা ২০ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে তাঁর বিমান।
এইবার অবশ্য নির্বিঘ্নেই শহরে পৌঁছে গিয়েছেন শাহ। তাঁর আগমনকে কেন্দ্র করে বিজেপির অন্দরে যেমন উচ্ছ্বাস, তেমনই রাজনৈতিক প্রতিপক্ষের নজরও এখন ভবানীপুরের দিকেই।












Click it and Unblock the Notifications