ফের খুন তৃণমূল কর্মী! মৃতদেহ তুলতে বাধা স্থানীয়দের
নির্বাচনের আগে ফের তৃণমূল কর্মী খুনের অভিযোগ। কুশমণ্ডির মালিগাঁওতে তৃণমূলকর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে।
নির্বাচনের আগে ফের তৃণমূল কর্মী খুনের অভিযোগ। কুশমণ্ডির মালিগাঁওতে তৃণমূলকর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। মৃত তৃণমূল কর্মীর নাম হরিদাস দাস। এদিকে এই খুনের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা দেখা দেয়। পুলিশকে মৃতদের সরাতে বাধা দেন স্থানীয় বাসিন্দারা।

সূত্রের খবর অনুযায়ী, শনিবার সকালে বাড়ির পাশের ঝোঁপে হরিদাস দাসের মৃতদের পড়ে থাকতে দেখা যায়। মৃতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। শুক্রবার সন্ধেয় বাড়ি থেকে বেরিয়ে, রাতে আর ফেরেননি বলে জানা গিয়েছে।
খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। পরিবারের তরফে কুশমণ্ডি থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। খুনটি রাজনৈতিক না পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে দক্ষিণ দিনাজপুর পুলিশ।












Click it and Unblock the Notifications