শুভেন্দু-রাজীবের মুখ এবার একই পোস্টারে! একুশের আগে নবান্নের উপকণ্ঠে কোন নির্ঘোষ

শুভেন্দু-রাজীবের মুখ এবার একই পোস্টারে! একুশের আগে নবান্নের উপকণ্ঠে কোন নির্ঘোষ

শুভেন্দু অধিকারীর সঙ্গেই বাংলার রাজনীতিতে এই মুহূর্তে লাইমলাইটে রাজীব বন্দ্যোপাধ্যায়। যিনি গতকালই মন্ত্রিত্বে থেকেও কলকাতা অবরুদ্ধ করার হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন। নিজের যাবতীয় 'বেসুরো' বক্তব্যকেও প্রত্যাখ্যান না করে, এক অনড় অবস্থানে তিনি থেকে যাচ্ছেন। আর এই জায়গা থেকেই একুশের আগে কার্যত তৃণমূলের মধ্যে যেমন দানা বেঁধেছে সংকট, তেমনই বাংলার রাজনীতি তোলপাড় হচ্ছে। তবে নবান্নের অদূরে হাওড়ার রামরাজাতলায় এদিনের ছবি সেই তোলপাড়ে আরও উস্কানি দেওয়ার পক্ষে যথেষ্ট।

নবান্নের অদূরেই দুই মুখ এক পোস্টারে!

নবান্নের অদূরেই দুই মুখ এক পোস্টারে!

এতদিন দেখা গিয়েছে, শুভেন্দু অধিকারীর নামে 'দাদার অনুগামী'দের পোস্টার ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে 'দাদার ভক্ত'দের পোস্টার। তবে সেই পোস্টার ছিল আলাদা আলাদা। এবার রাজ্যের দুই তৃণমূল নেতার মুখ একজায়গায় এনে অরাজনৈতিক পোস্টার দেখা গেল হাওড়ায়। নবান্নের উপকণ্ঠে হাওড়ার রামরাজাতলায় এই পোস্টার রীতিমতো জল্পনায় চাগাড় দিয়েছে বাংলার রাজনীতিতে। যা একুশের ভোটের আগে সমীকরণকেও উস্কানি দিতে শুরু করেছে।

 বেসুরো রাজীব ও পোস্টার পারদ

বেসুরো রাজীব ও পোস্টার পারদ

হাওড়ায় এই পোস্টারের ২৪ ঘণ্টা আগেই শুক্রবার ব্রাহ্মণদের অনুষ্ঠানে গিয়ে তাঁদের দাবি দাওয়া নিয়ে লড়াইয়ে নামার হুঁশিয়ারি দেব রাজীব। বলেছেন, 'মানুষের জন্য কাজ করার অনেক পন্থা আছে'। আর তাঁর এই বক্তব্য দিয়েই শুরু হয়এছে জল্পনা। প্রশ্ন উঠছে তাহলে কি শুভেন্দুর পথেই বাংলার আরও এক মন্ত্রী ?

শুভেন্দু রাজীব পোস্টার ও মমতা

শুভেন্দু রাজীব পোস্টার ও মমতা

এর আগে দেখা গিয়েছে, বনগাঁয় যেখানে মুখ্যমন্ত্রী সভা করেছেন , তার অদূরেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে অরাজনৈতিক পোস্টার। যে বিষয়টি নিয়ে অনেকেরই মত, সম্ভবত এটি নেত্রীর জন্যই কোনও সুপ্ত বার্তা তাঁরই দলের মন্ত্রীর! এদিকে, সামনের সপ্তাহে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা। তারআগেই জলপাইগুড়িতে পর পর শুভেন্দু , রাজীব পোস্টার পড়তে শুরু করেছে। যে ঘটনা ঘিরে জল্পনার মাত্রা আরও উস্কানি পেয়েছে।

'অন্যপথ খোলা আছে'

'অন্যপথ খোলা আছে'

রাজীব বন্দ্যোপাধ্যায়ের এর আগে ব্রাহ্মণদের সভায় সাফ ভাষায় বলেন, মানুষের জন্য কাজ কাজ করতে এই পথে বাধা হচ্ছে। তাহলে অন্য পথ খোলা আছে। অন্যদিকে, মমতার ৭ ডিসেম্বরের মেদিনীপুরে সফরের আগেই শুভেন্দু অধিকারী নিজের অবস্থান স্পষ্ট কার্যত করে দিয়েছেন মন্ত্রিত্ব সহ সরকারী পদ থেকে ইস্তফা দিয়ে। শুভেন্দু সেক্ষেত্রেও 'মানুষের জন্য কাজ' এর কথা জানান দিয়েছেন। এরপর শুভেন্দুর 'সহায়তা কেন্দ্র' খোলা নিয়েও কার্যত চড়েছে বাংলার রাজনীতির পারদ। সেই জায়গা থেকে এদিনের রামরাজাতলার পোস্টার তাৎপর্যপূর্ণ।

রামরাজাতলার পোস্টারে কী লেখা রয়েছে?

রামরাজাতলার পোস্টারে কী লেখা রয়েছে?

নবান্নের অদূরে হাওড়ায় তৃণমূলের জেলা কো অর্ডিনেটার তথা রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে যে পোস্টার আজ দেখা গিয়েছে,তাতে লেখা রয়এছে, দাদা তোমরা এগিয়ে যাও, আমরা তোমার সঙ্গে আছি। এমন এক বার্তা ঘিরে প্রশ্ন উঠছে, এই পোস্টার কারা লাগিয়েছেন? যার উত্তর শোনার অপেক্ষায় রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+