তাঁর কি নিরাপত্তা আছে, বাহুশক্তি দিয়ে মমতাকে দমানো যাবে না, হুঁশিয়ারি পার্থ চট্টোপাধ্যায়ের

তাঁর কি নিরাপত্তা আছে, বাহুশক্তি দিয়ে মমতাকে দমানো যাবে না, হুঁশিয়ারি পার্থর

বসন্ত উৎসবে স্থানীয় ভিত্তিকে সাহায্য করা হবে বিশ্বভারতীকে। বোলপুরে গিয়ে এমনটাই জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অনুষ্ঠানের মূল উদ্যোক্ত বিশ্বভারতী হওয়ায়, তাদেরকেই চালাতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। এতদিন ধরে তারাই অনুষ্ঠানের আয়োজন করেছে। আর সরকার স্থানীয়ভাবে সাহায্য করেছে বলেও জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

 বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে কথা

বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে কথা

পার্থ চট্টোপাধ্যায় বলেন, শান্তিনিকেতনের আলাদা ঐতিহ্য আছে, গরিমা আছে। সেটা ভেবেই সবাইকে কাজ করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। বিশ্বভারতীয় উপাচার্যকে তিনি বলেছেন, এতদিন যেভাবে কাজ করা হয়েছে, সেইভাবে এবারেও করতে।

'কেউ কারও নিরাপত্তা দিতে পারে না'

'কেউ কারও নিরাপত্তা দিতে পারে না'

নিরাপত্তা দেওয়া প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, কেউ কারও নিরাপত্তা দিতে পারে না। তিনি যে বোলপুরে গিয়েছেন, তাঁর কি নিরাপত্তা আছে, প্রশ্ন করেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় কটাক্ষ করে বলেন, কাঁচের ঘরে বসে বলছেন, ঢিল যেন না লাগে। নিরাপত্তা নিয়ে কেন প্রশ্ন উঠছে প্রশ্ন করেন তিনি। পশ্চিমবঙ্গে কি নিরাপত্তাহীনতায় ভোগে, প্রশ্ন করেন পার্থ চট্টোপাধ্যায়।

 'সবাই মিলে মমতাকে আক্রমণ করছে'

'সবাই মিলে মমতাকে আক্রমণ করছে'

পশ্চিমবঙ্গে বিরোধী কারা, প্রশ্ন তুললেন পার্থ চট্টোপাধ্যায়। সবাই মিলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সুযোগ বুঝে আক্রমণ করছে বলেও অভিযোগ করেন তিনি। মানুষই মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি। জনশক্তি যতদিন আছে বাহুশক্তি দিয়ে মমতা দমানো যাবে না। মন্তব্য করেছেন তিনি।

 মানুষকে লড়াই থেকে বিরত করার কৌশল

মানুষকে লড়াই থেকে বিরত করার কৌশল

মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, এনআরসি নিয়ে এখনও কোনও ভাবনা নেই সরকারের। এপ্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, মানুষকে লড়াই থেকে বিরত করার কৌশল নিয়ে কেন্দ্র। তবে কোনও কৌশলই সফল হবে না বলে মন্তব্য করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+