অর্জুন সিং যা করছে তাতে এনকাউন্টার হলে ভালো হবে, বিজেপিকে কড়া নিশানা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

কানপুরের গ্যাংস্টার বিকাশ দুবের এনকাউন্টার নিয়ে সুর চড়ালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-এর কনভয় থামিয়ে নেতাকে গ্রেফতার প্রসঙ্গে বিজেপিরা রাজ্য নেতৃত্বকে আক্র

কানপুরের গ্যাংস্টার বিকাশ দুবের এনকাউন্টার নিয়ে সুর চড়ালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-এর কনভয় থামিয়ে নেতাকে গ্রেফতার প্রসঙ্গে বিজেপিরা রাজ্য নেতৃত্বকে আক্রমণ করেন কল্যাণ। তাঁর প্রশ্ন অর্জুন সিং যা করছে তাতে এনকাউন্টার হলে ভালো হবে?

বিজেপিকে আক্রমণ

বিজেপিকে আক্রমণ

কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, গণতন্ত্রে বিশ্বাস করেন না দিলীপ ঘোষরা। তাঁর কটাক্ষ প্রথমে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করেন আর ক্ষমতার এলে এনকাউন্টার করেন।

আক্রমণ দিলীপ ঘোষকে

আক্রমণ দিলীপ ঘোষকে

দিলীপ ঘোষকে আক্রমণ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি নিজেই একজন নিয়মভঙ্গকারী। বিজেপির কোনও সাংসদ আইন মানেন না বলে অভিযোগ করেন তিনি।

অর্জুন সিংকে নিয়ে কল্যাণ

অর্জুন সিংকে নিয়ে কল্যাণ

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ সব থেকে বেশি গুণ্ডা রয়েছে বিজেপিতে। তাঁর প্রশ্ন অর্জুন সিং যা করছে তাতে এনকাউন্টার হলে ভাল হবে?

এনকাউন্টার নিয়ে দিলীপ ঘোষ

এনকাউন্টার নিয়ে দিলীপ ঘোষ

শনিবার প্রাতর্ভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ এনকাউন্টার নিয়ে মুখ খোলেন। দিলীপ ঘোষের অভিযোগ ছিল, রাজ্যে পুরোপুরি গুণ্ডারাজ কায়েম হয়েছে। ল অ্যান্ড অর্ডার কাকে বলে সেটা বিজেপি শাসিত রাজ্যে গিয়ে দেখে আসুন বলেও মন্তব্য করেন তিনি। তাঁর আরও মন্তব্য এদের কোমরের জোর নেই, এরাই আবার নাকি গুলি চালাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+