ভিন রাজ্যে আটকে পড়া বাঙালি শ্রমিকদের পাশে দাঁড়ালেন নুসরত জাহান
ভিন রাজ্যে আটকে পড়া বাঙালি শ্রমিকদের পাশে দাঁড়ালেন নুসরত জাহান
উত্তর ২৪ পরগনার বসিরহাটের সাংসদ নুসরাত জাহান ভিন রাজ্যে আটকে পড়া ৪৭ জন শ্রমিককে থাকা-খাওয়ার ব্যবস্থা করে দিলেন। গত তিনমাস আগে সন্দেশখালি ১ নম্বর ব্লকের ন্যাজাট থানার এলাকা থেকে ৪৭ জন যুবক ঝাড়খণ্ডের রাঁচিতে কাজে গিয়েছিলেন। দেশে লকডাউন এর জেরে আটকে পরে শ্রমিকরা, আর বাড়ি ফিরতে পারেনি।

তাদের জন্য রাঁচিতে থাকা ও খাওয়ার ব্যবস্থা করলেন সাংসদ । সেখানকার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলে তাদের সবরকম সাহায্যের ব্যবস্থা করে দেন সাংসদ নুসরাত জাহান। রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সৌমিক রায় অধিকারী জানান,"পুরো বিষয়টি তাদের সাংসদ ছবিও লিখিতভাবে জানান তারা।খবর পাওয়া মাত্রই তৎপর হন সাংসদ ।
সেখানকার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলে তাদের সবরকম ব্যবস্থা করে দিয়েছেন । এই খবরে খুশির শ্রমিক পরিবারের লোকজন।












Click it and Unblock the Notifications