এবার করোনা আক্রান্ত তৃণমূলের যুবনেতা! কোয়ারেন্টাইনে প্রভাবশালী বিধায়ক
করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন উত্তর ২৪ পরগনার তৃণমূল নেতা তথা দমকলমন্ত্রী সুজিত বসু। কিন্তু ওইদিনই কোয়ারেন্টাইনে যেতে হয়েছে উত্তর ২৪ পরগনার এক প্রভাবশালী তৃণমূল নেতা তথা বিধায়ককে।
করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন উত্তর ২৪ পরগনার তৃণমূল নেতা তথা দমকলমন্ত্রী সুজিত বসু। কিন্তু ওইদিনই কোয়ারেন্টাইনে যেতে হয়েছে উত্তর ২৪ পরগনার এক প্রভাবশালী তৃণমূল নেতা তথা বিধায়ককে। এই নেতার ছোট ছেলের রিপোর্ট করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়ার পরেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।

করোনা আক্রান্ত উত্তর ২৪ পরগনার যুব তৃণমূলের সহ সভাপতি
করোনা আক্রান্ত উত্তর ২৪ পরগনার যুব তৃণমূলের সহ সভাপতি। সন্দেশখালিতে ত্রাণ বিলি করে ফেরার পর থেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। পরে রিপোর্ট পজেটিভ আসে। তারপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।

কোয়ারেন্টাইনে পানিহাটির তৃণমূল বিধায়ক
করোনা আক্রান্ত উত্তর ২৪ পরগনার যুব তৃণমূলের সহ সভাপতি পরিচয়ে পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছোট ছেলে। তাই বিধায়ক ও পরিবারের বাকি সদস্যরা কোয়ারেন্টাইনে চলে গিয়েছেন।

উত্তর ২৪ পরগনায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা
স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী শুক্রবার উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্তের সংখ্যা ৯৯। সব মিলিয়ে ১৪২৪ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৪৭২ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। মৃত্যু হয়েছে ৬৫ জনের। জেলায় সক্রিয় আক্রান্তের সংখ্যা ৮৮৭ জন।

বাড়ি ফিরেছেন সুজিত বসু
এদিনে করোনা মুক্ত হওয়ার পর বাড়ি ফিরেছেন, দমকলমন্ত্রী সুজিত বসু। করোনা আক্রান্ত হওয়ার পর ৩ জুন তাঁকে বাইপাসের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তাঁকে আপাতত ১৪ দিন বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications