‘৪২-এ ৪২ দেব, বাঙালি প্রধানমন্ত্রী চাই’! ২০১৯-এ বিজেপিকে ফিনিশের বার্তা শুভেন্দুর
পুরুলিয়ার সভা থেকেই দিল্লি দখলের ডাক দিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ২০১৯-এই বিজেপি ফিনিশ হয়ে যাবে। ২০২১ এখনও অনেক দূর।
পুরুলিয়ার সভা থেকেই দিল্লি দখলের ডাক দিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ২০১৯-এই বিজেপি ফিনিশ হয়ে যাবে। ২০২১ এখনও অনেক দূর। তার আগে দিল্লি সামলান অমিত শাহজি। পরে আপনি নজর দেবেন বাংলার দিকে। দিল্লি সরকারকে বার্তা দিয়ে তিনি এদিন দাবি তুলে দিলেন এবার দিল্লিতে বাঙালি প্রধানমন্ত্রী চাই।

স্পটতই তাঁর ইঙ্গিত ছিল ২০১৯-এ দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ই বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী প্রোজেক্ট করে এবার অন্তত বাংলার বুকে লড়তে চলেছে তৃণমূল কংগ্রেস। আর সেই কথাই প্রতিধ্বনিত হল শুভেন্দুর গলায়। তিনি বলেন, পুরুলিয়া দিদিরই ছিল, দিদিরই থাকবে। এবার দিল্লিও দখল করব আমরা।
শুভেন্দু বলেন, বিজেপির উলটপুরান শুরু হয়ে গিয়েছে। এবার আর শেষরক্ষা হবে না। তিনি পুরুলিয়ার বুকে অমিত শাহের পাল্টা সভা করে আওয়াজ তুললেন বিজেপি হটাও, দেশ বাঁচাও। বাংলায় তৃণমূল আছে, তৃণমূল থাকবে। কিন্তু ২০১৯-এ দিল্লিতে ফিনিশ হয়ে যাবে বিজেপি। পশ্চিমবঙ্গে ৪২-এ ৪২ চাই। আর তা করে আমরা দিদির হাতে তুলে দেব। তা তুলে দিয়েই জানাব, এবার আমরা বাঙালি প্রধানমন্ত্রী চাই।
এদিন কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়ে তিনি বলেন, রাজ্য থেকে বহু স্কিম তুলে দিয়েছে কেন্দ্র। কোনও কেন্দ্রীয় সহায়ক প্রকল্পই চালু রাখা হয়নি। ২৫ শতাংশ সহায়তা দিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনায় নিজের নাম খোদাই করতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী। মমতা বন্দ্যোপাধ্যায় তা মানেননি।
তিনি বলেন, আমাদের কেন্দ্রের সাহায্যের দরকার নেই। আমরা আলাদা বাংলা আবাস যোজনা করে মানুষকে পরিষেবা দেব। বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রকল্প চালু করে, পরিষেবা দিয়ে দেখিয়ে দিয়েছে, কেন্দ্রের সহায়তার কোনও দরকরা পড়ে না। সদিচ্ছা থাকলে শত প্রতিকূলতা সত্ত্বেও পরিষেবা দেওয়া যায়।












Click it and Unblock the Notifications