২২ নয়, বিগ জিরো পাবে বিজেপি! লোকসভার নয়া ‘সমীকরণ’ বোঝালেন ফিরহাদ

দিলীপ ঘোষ এবার বাংলা থেকে ২২টি আসন টার্গেট করেছেন লোকসভা নির্বাচনে। সেই পরিপ্রেক্ষিতেই ফিরহাদ হাকিম জবাব দিলেন, ২২টি কেনও দুটিও জুটবে না, এবার বিগ জিরো পাবে বিজেপি।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবার বাংলা থেকে ২২টি আসন টার্গেট করেছেন লোকসভা নির্বাচনে। সর্বভারতীয় সভাপতি অমিত শাহ আবার বলেছেন ১০০ শতাংশ আসনকে টার্গেট করলে তবে ৫০ শতাংশ আসন অর্থাৎ ২১-২২টি আসনে জয়লাভ করা সম্ভব। সেই পরিপ্রেক্ষিতেই ফিরহাদ হাকিম জবাব দিলেন, ২২টি কেনও দুটিও জুটবে না, এবার বিগ জিরো পাবে বিজেপি।

২২ নয়, বিগ জিরো পাবে বিজেপি! লোকসভার নয়া ‘সমীকরণ’ বোঝালেন ফিরহাদ

উল্লেখ্য, গতবার বাংলা থেকে প্রবল মোদী হাওয়ায় মাত্র দুটি আসনে জয়লাভ করতে পেরেছিল বিজেপি। একটি বিমল গুরুংকে ধরে, অন্যটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে। প্রথমটি দার্জিলিং আর দ্বিতীয়টি আসানসোল। এবার ওই দুটি আসনই ধরে রাখতে পারবে না বিজেপি। দিলীপ ঘোষেরা যতই ২২টি আসনকে টার্গেট করুন, আপনাদের ২টি আসন জুটবে কি না সন্দেহ। ২২ না ২ মাইনাস ২ হয়ে যায়। অর্থাৎ আসন্ন লোকসভায় এই বাংলায় বিজেপির প্রাপ্তি শূন্য।

সম্প্রতি রাজ্য এসে অমিত শাহ পুরুলিয়া সফরে গিয়েছিল। তার দুদিন পরেই পুরুলিয়ার একই মঞ্চে সভা করে বিজেপিকে চরম বার্তা দিলেন ফিরহাদ হাকিম, শশী পাঁজা ও শুভেন্দু অধিকারীরা। ফিরহাদ হাকিম বলেন, পুরুলিয়া-সহ জঙ্গলমহলে মাওবাদীদের সাহায্যে পঞ্চায়েতে কিছু আসনে জিতেছে।

সামনে লোকসভা এলেই দেখবেন আসন চিত্রটা। বিজেপি পাবে বিগ জিরো। ২২টি নয়, ২টিও জুটবে না তাঁদের। তাঁর কারণ বাংলায় কোনও দাঙ্গাবাজের ঠাঁই নেই। বাংলার শক্তভূমিতে ধর্মীয় বিভাজন মানবেন না মানুষ। বাংলার মানুষ জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করে অপশাসন থেকে মুক্তি দিয়েছেন, তিনিই বাংলাকে উন্নয়নের আসল ঠিকানা দিতে পারবেন। বাংলার সংস্কৃতিতে বিজেপির মতো দলের কোনও ঠাঁই নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+