তৃণমূলের অঞ্চল সভাপতিকে গুলি করে হত্যার চেষ্টা, চাঞ্চল্য এলাকায়
তৃণমূলের অঞ্চল সভাপতিকে গুলি করে হত্যার চেষ্টা, চাঞ্চল্য এলাকায়
ভাঙড়ের বোদরা অঞ্চলের সভাপতি তথা উপপ্রধান সাদিকুল দপ্তরিকে গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ উঠল দুস্কৃতকারীদের বিরুদ্ধে।

ঘটনায় বিজেপি আশ্রিত দুস্কৃতিকারীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয় তৃণমূল কংগ্রেস। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন জেলা যুব তৃণমূলের সভাপতি সওকাত মোল্লা, ভাঙড় ১ ব্লক তৃণমূলের সভাপতি শাহজাহান মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বোদরা বাস স্টান্ডে লোকজন নিয়ে বসেছিলেন সাদেকুল দপ্তরি। রাত দশটা নাগাদ পাঁচ- ছয় জনের দুস্কৃতিদল বাইকে চেপে এসে তৃণমূল নেতাকে লক্ষ করে গুলি ছুড়তে থাকে।
জানা গেছে তৃণমূলের অঞ্চল সভাপতিকে লক্ষ্য করে চলে চার রাউন্ড গুলি। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। দুস্কৃতিকারীরা উত্তর ২৪ পরগণা জেলার সোদপুরের বাসীন্দা বলে জানা গেছে।
দুস্কৃতিকারীদের পিছনে ধাওয়া করে তৃণমূল কর্মীরা চার জনকে ধরে ফেলে বলে দাবি তৃণমূলের। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে, একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি ও একটি ভোজালি।












Click it and Unblock the Notifications