পুলিশ প্রশাসন আমাদের, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব! তৃণমূল নেতার ভিডিও ভাইরাল হতেই সংস্কৃতি মনে করাল বিজেপি

একের পর এক অস্বস্তি! বুধবার তৃণমূলের গোষ্ঠী কোন্দল ঘিরে উত্তাল হয়ে উঠছিল মুর্শিদাবাদ। এমনকি এই ঘটনায় খোদ রাজ্যের মন্ত্রী-বিধায়ককে মার খেতে হয়। আর এই ঘটনায় চরম অস্বস্তিতে তৃণমূল শিবির। আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও

একের পর এক অস্বস্তি! বুধবার তৃণমূলের গোষ্ঠী কোন্দল ঘিরে উত্তাল হয়ে উঠছিল মুর্শিদাবাদ। এমনকি এই ঘটনায় খোদ রাজ্যের মন্ত্রী-বিধায়ককে মার খেতে হয়। আর এই ঘটনায় চরম অস্বস্তিতে তৃণমূল শিবির। আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও এক অস্বস্তি।

তৃণমূল নেতার ভিডিও ভাইরাল

প্রভাবশালী এক তৃণমূল নেতার ভিডিও ঘিরে চরম অস্বস্তিতে শাসক শিবির। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেদি ভিডিও। আর অবস্থায় অস্বস্তি ঢাকতে শাসকদলের দাবি, এহেন মন্তব্য কখনই সমর্থন করে না তৃণমূল। পাল্টা দিয়েছে বিজেপিও। তাঁদের দাবি, এটাই নাকি তৃণমূলের সংস্কৃতি।

গত কয়েকদিন ধরে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে ভাঙর। আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনাতে রনক্ষেত্রের চেহারা নেয় পদ্মপুকুর। আর এই ঘটনার পরপ্রেক্ষিতেই হুমকি যুব তৃণমূল সভাপতির। ডায়মন্ডহারবার-যাদবপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল সভাপতি অভীক মজুমদার।

আর তাঁকেই প্রকাশ্যে এভাবে হুমকি দিত্যে দেখা যায়। আর সেই হুমকির ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। শুধু তৃণমূলকে আক্রমনই নয়, যুব নেতাকে গ্রেফতারের দাবি বিরোধিদের।

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ভিডিওতে অভীক মজুমদারকে হুমকি দিতে শোনা যাচ্ছে। একটি সভাতে দাঁড়িয়ে বলছেন, আইএসএফকে পিছন থেকে হাতা সাহায্য তাঁদের প্রত্যেককে চিহ্নিত করা হবে। বাংলায় আমাদের সরকার। বাংলায় আমাদের পুলিশ। বাংলায় আমাদের প্রশাসন।

কাশীপুর থানার আইসি আমাদের। কেএলসি থানার আইসি আমাদের। পুলিশ প্রশাসন আমাদের। ফলে ইঞ্চিতে ইঞ্চিতে আগামিদিনে বুঝে নেওয়ার হুঁশিয়ারি তৃণমূল নেতার। আর এহেন ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় সব জায়গাতে।

যদিও অস্বস্তি ঢাকতে অভীক বাচ্চা ছেলে বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক শওকত মোল্লা। তাঁর মতে, বাচ্চা ছেলে বোঝে না। তবে যা বলেছে তা একেবারেই ঠিক নয়। দল এবং প্রশাসন কখনও এক নয়। সব জায়গাতে মিশিয়ে দেওয়াটা ঠিক নয়। ফলে এহেন মন্তব্যের আগে সতর্ক হওয়ার বার্তা শাসকদলের।

উল্লেখ্য, বুধবার বিকেলে মুর্শিদাবাদে গিয়ে আক্রান্ত হতে হয় রাজ্যের মন্ত্রী এবং স্থানীয় বিধায়ককে। তৃণমূলের অপর গোষ্ঠীর হাতে আক্রান্ত হতে হয় তাঁদের। যা নিয়ে প্রকাশ্যে বলেছেন বিধায়কও। শুধু তাই নয়, স্থানীয় তৃণমূল নেতাকে গ্রেফতাররের দাবিতে স্থানীয় থানাতে বিক্ষোভও দেখান স্থানীয় বিধায়ক। যা নিয়ে চরম অস্বস্তিতে পড়ে যেতে হয় তৃণমূলকে। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের আরও এক ঘটনাতে কার্যত বিরোধীদের তোপের মুখে শাসকদল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+