এবার টার্গেট দিল্লি, মোদীর মসনদ এবার টলবেই, রাজভবনে শপথ নিয়েই চ্যালেঞ্জ জ্যোতিপ্রিয়র

এবার টার্গেট দিল্লি, মোদীর মসনদ এবার টলবেই, রাজভবনে শপথ নিয়েই চ্যালেঞ্জ জ্যোতিপ্রিয়র

মাত্র ৭ মিনিটেই শেষ মমতার মন্ত্রিসভার শপথ। আর এই শপথের সঙ্গে সঙ্গেই ২০২৪-এ মোদীকে মসনদ চ্যূত করার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। বিজেপিকে হারাবই, রাজভবনে দাঁড়িয়ে শপথ নিলাম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য মমতার বাংলা জয়ের পরেই ২০২৪ সালের লোকসভা ভোটের সমীকরণ শুরু হয়ে গিয়েছে।

মন্ত্রিসভার শপথ

মন্ত্রিসভার শপথ

করোনা বিধি মেনে রাজভবনে মাত্র সাত মিনিটেই শেষ করা হয় মন্ত্রিসভার শপথ গ্রহন অনুষ্ঠান। ৪৩ জন মন্ত্রী শপথ নিলেন। তারমধ্যে ১৬ জন পূর্ণমন্ত্রী পদে শপথ নিেয়ছেন। এছাড়াও একাধিক নতুন মন্ত্রী শপথ নিয়েছেন। মন্ত্রিসভার শপথ গ্রহনের পরেই নবান্নে তাঁদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

জ্যোতিপ্রিয়র চ্যালেঞ্জ

জ্যোতিপ্রিয়র চ্যালেঞ্জ

ফের মমতার মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। বিপুল ভোটে রাহুল সিনহাকে হারিয়ে ফের তিনি বিধায়ক পদে নির্বাচিত হয়েছেন। মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েই মোদীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। ২০২৮ সালে নরেন্দ্র মোদীকে গদিচ্যূত করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জ্যোতিপ্রিয় বলেছেন এবার তাঁদের টার্গেট ২০২৪। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবার গদি ছাড়তেই হবে বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জ্যোতিপ্রিয় বলেছেন রাজভবনে দাঁড়িয়ে শপথ নিলাম বিজেপিকে হারাবই।

২০২৪ নিজে জল্পনা

২০২৪ নিজে জল্পনা

একুশের ভোটে মমতার বিপুল জয়ের পর জাতীয় রাজনীতিতে শোরগেল পড়ে গিয়েছে। নতুন করে প্রাণশক্তি খুঁজে পেয়েছেন অবিজেপি দলগুলি। মমতার এই জয়ে ২০২৪ সালে মোদীকে চ্যালেঞ্জ জানানোর প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে অবিজেপি দলগুলি। তার সমীকরণ তৈরি হতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই মমতার নেতৃত্বে অবিজেপি দলগুলি করোনা ভ্যাকসিন নিয়ে মোদী সরকাের নীতির প্রতিবাদে সরব হয়েছেন।

করোনা পরিস্থিতি জন্য দায়ী

করোনা পরিস্থিতি জন্য দায়ী

করোনা পরিস্থিতির জন্য দায়ী বিজেপি। আগেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন করোনা ছড়িয়ে দিয়েছে বিজেপি। বাংলা দখলের জন্য গোটা দেশকে বিপদে ফেেলছে তাঁরা। ভ্যাকসিন বন্টন নিয়েও মোদী সরকারকে নিশানা করেছেন তিনি। অবিজেপি রাজ্যগুলিকে কম ভ্যাকসিন দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+