২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতাই! বিজেপিকে '৫৬ নিয়ে ভাবতে বললেন জ্যোতিপ্রিয়

২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতাই! বিজেপিকে '৫৬ নিয়ে ভাবতে বললেন জ্যোতিপ্রিয়

মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১, ২০২৬, ২০৩১, ২০৩৬ সব নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী থাকবেন। বিজেপি বরং ২০২১ নিয়ে না ভেবে ২০৫৬ নিয়ে ভাবুক। গেরুয়া শিবিরের প্রতি এই ভাষাতেই কটাক্ষ করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। উত্তর ২৪ পরগনায় দলবদলকারী নেতাদের স্বাগত জানিয়ে জ্যোতিপ্রিয় বলেছেন, বিভিন্ন এলাকায় বিজেপির মাথারা পর্যন্ত তৃণমূলে চলে আসছেন।

সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে চান

সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে চান

উত্তর ২৪ পরগনার বিভিন্ন পঞ্চায়েত ও পুরসভায় বিজেপি থেকে তৃণমূলে যোগদান প্রসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে চান। তিনি বলেন, তিনি(জ্যোতিপ্রিয় মল্লিক) যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক না থাকেন, তাঁর ভবিষ্যৎ প্রজন্মের মানুষ বলবে, দাদু তুমি কোথায় ছিলে। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করছিল সেদিন কি তুমি চুপচাপ বসে ছিলে। কেন উন্নয়নের শরিক হওনি, কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে পথে হাঁটনি

বিজেপির সর্বভারতীয় সভাপতির প্রতি উপদেশ

বিজেপির সর্বভারতীয় সভাপতির প্রতি উপদেশ

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার প্রতি তাঁর আবেদন, রাজ্যের সব বিজেপি নেতাদের নিয়ে গিয়ে এইমসে চিকিৎসা করানো। এঁগের প্রত্যেকের মাথা খারাপ হয়ে গিয়েছে। কোথায় কী বলতে হয়, তা এঁরা জানে না।

 মানুষকে জয় করতে গেলে বুকের কাছে টানতে হবে

মানুষকে জয় করতে গেলে বুকের কাছে টানতে হবে

জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, এই বাংলা হল রবীন্দ্রনাথ, নজরুলের বাংলা। মানুষকে জয় করতে গেলে মানুষকে বুকের কাছে টানতে হবে। তাঁর দাবি এই কাজ পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছেন, সাধারণ মানুষের কোনও রং হয় না। সিপিএম হয় না, বিজেপি হয় না, কংগ্রেস হয় না। যে গরিব মানুষ সাহায্য চাইবে, তাঁকে তিনি সাহায্য করবেন।

মমতাই থাকবেন মুখ্যমন্ত্রী

মমতাই থাকবেন মুখ্যমন্ত্রী

জ্যোতিপ্রিয় মল্লিক আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, ২০১১ এবং ২০১৬-তে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন, ঠিক তেমনই ২০২১, ২০২৬ এবং ২০৩১-এও তিনিই মুখ্যমন্ত্রী থাকবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+