বিধানসভায় বঙ্গভঙ্গ ইস্যু, নিন্দা প্রস্তাব শিক্ষা প্রতিমন্ত্রীর, বক্তার তালিকায় শুভেন্দু অধিকারী

বিধানসভায় বঙ্গভঙ্গের চক্রান্তের অভিযোগ তৃণমূল কংগ্রেস মন্ত্রীর

বিধানসভা অধিবেশনে বঙ্গভঙ্গের আঁচ। বিধানসভায় শিক্ষা প্রতিমন্ত্রী অভিযোগ করেছেন কিছু বিচ্ছিন্নতাবাদী শক্তি বঙ্গভঙ্গের চক্রান্ত করছে। তাঁর ইঙ্গিত নিঃসন্দেহে বিজেপির দিকে ছিল। কারণ একাধিক বিজেপি বিধায়ক এবং সাংসদ এর আগে বঙ্গভঙ্গের দাবি তুলেছে। এই নিয়ে আলোচনার প্রস্তাবে বিজেপি পক্ষে বক্তার তালিকায় রাখা হয়েছে শুভেন্দু অধিকারীকে। এবার দেখার বিরোধী দলনেতা কোন দিকে কথা বলেন।

বঙ্গভঙ্গের জিগির বিজেপির

বঙ্গভঙ্গের জিগির বিজেপির

একুশের বিধানসভা ভোটের পর থেকেই বঙ্গভঙ্গের জিগির তুলতে শুরু করেছিল বিজেপি। উত্তরবঙ্গের বিজেপি সাংসদদের মুখেই প্রথম বঙ্গভঙ্গের দাবি শোনা যায়। তাঁরা দাবি করেন উত্তরবঙ্গের উন্নয়নে কোনও কাজ করছে না রাজ্য সরকার। উত্তরবঙ্গ পৃথক রাজ্য হলে উন্নয়নে নজর পড়বে। যদিও বিজেপির শীর্ষ নেতৃত্ব এই মত সমর্থন করেননি। সেসময় দিলীপ ঘোষ থেকে শুরু করে নিশীথ প্রামাণিক কেউই এই দাবিকে সমর্থন করেননা। ওটা উত্তরবঙ্গের মানুষের আবেগ। সেই আবেগে ভেসে গিয়েই এই মন্তব্য করেছেন তাঁরা।

বিধানসভায় নিন্দা প্রস্তাব

বিধানসভায় নিন্দা প্রস্তাব

এবার বিধানসভায় বঙ্গভঙ্গ নিয়ে নিন্দা প্রস্তাব এনেছেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী। নিন্দা প্রস্তাবে তিনি বলেছেন, রাজ্যে বিচ্ছিন্নতাবাদী শক্তি বাংলাকে ভাগ করার চক্রান্ত করছে। উত্তরবঙ্গের অনুন্নয়নের দাবি করে বাংলাকে ভাগ করার চক্রান্ত করা হচ্ছে। এই নিয়ে প্রস্তাবও আনতে চলেছে শাসক দল। বিধানসভায় এই নিয়ে আলোচনায় বিজেপির পক্ষ থেকে বক্তার তালিকায় রাখা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এছাড়াও উত্তরবঙ্গের একাধিক বিধায়কের নাম রয়েছে সেই তালিকায়। কয়েকদিন আগেও উত্তরবঙ্গের একাধিক বিজেপি বিধায়ক বাংলা ভাগের দাবিতে সরব হয়েছিলেন।

বঙ্গভঙ্গের চক্রান্ত

বঙ্গভঙ্গের চক্রান্ত

কয়েকদিন আগেও উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন বাংলা ভাগের চক্রান্ত করা হচ্ছে। উত্তর বঙ্গ -দক্ষিনবঙ্গ বলে কিছু হয়না। একটাই বাংলা। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র রাজ্যের উন্নয়ন হয়েছে বলে দাবি করেন তিনি। এর আগে উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে কেউ মাথা ঘামাননি। একমাত্র তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই উত্তরবঙ্গের উন্নয়নে জোর দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ সফরে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা গিয়েছে একই কথা। তিনিও এক বাংলার কথা বলেছিলেন।

কী বলছে বিজেপি

কী বলছে বিজেপি

উত্তরবঙ্গের একাধিক নেতা বাংলা ভাগের কথা বললেও শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদারের মুখে কিন্তু এখনও বাংলা ভাগের কথা শোনা যায়নি। তারা বিষয়ি নেতাদের ব্যক্তিগত আবেগ বলে এড়িয়ে গিয়েছে। বিধানসভায় এই নিয়ে আলোচনা করা হয়ে বিজেপির পক্ষ থেকে বক্তার তালিকায় যাঁদের নাম রাখা হয়েছে তাঁদের মধ্যে শুভেন্দু অধিকারীর নাম। শুভেন্দু অধিকারী কি বলেন এই নিয়ে সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+