শাসনে 'তৃণমূলি শাসন', বিজেপি কর্মীদের বাড়িতে হামলা, শ্লীলতাহানি
কলকাতা, ২৩ ডিসেম্বর: বিশ্ব হিন্দু পরিষদের সভায় যাওয়ায় বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পাশাপাশি, মহিলাদের শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার শাসন থানার অন্তর্গত দাদপুর গ্রামে।
স্থানীয় সূত্রে খবর, গত শনিবার শহীদ মিনার ময়দানে বিশ্ব হিন্দু পরিষদের সভায় গিয়েছিলেন দাদপুর গ্রামের কয়েকজন বিজেপি কর্মী। আগে থেকে শাসক দলের ফতোয়া ছিল। তবুও তা অগ্রাহ্য করায় রবিবার রাতে প্রথমে হামলা চালানো হয়। গ্রাম থেকে বেরনোর সব রাস্তা কেটে দেওয়া হয়। প্রথমে শান্তি দাস নামে এক বিজেপি কর্মীর বাড়িতে আক্রমণ হয়। বাড়িতে ঢুকে ভাঙচুর, লুঠপাঠ চলে।

এর পর খোকন দাস, বিশ্বজিৎ দাস প্রমুখ বিজেপি কর্মীর বাড়িতে দফায় দফায় হামলা হয়। বাড়ির মেয়েদের রাস্তায় টেনে বের করে এনে শ্লীলতাহানি করে দুষ্কৃতীরা। অভিযোগ, শাসন থানার পুলিশ খবর পেয়ে এসেও কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে ছিল।
এক সময় শাসন এলাকায় সিপিএমের মজিদ মাস্টার ছিলেন শেষ কথা। কিন্তু পালাবদলের পরপরই তিনি এলাকা ছেড়ে পালান। এখনও তিনি শাসনে ঢুকতে পারেননি।












Click it and Unblock the Notifications