প্রাক্তন তৃণমূল বিধায়ক চললেন দিল্লি! পরিস্থিতি সামলাতে আসরে ফিরহাদ
প্রাক্তন তৃণমূল বিধায়ক চললেন দিল্লি! পরিস্থিতি সামলাতে আসরে ফিরহাদ
দলে পদ পেয়েছেন সবে মাত্র। তার মধ্যেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে তৃণমূল। তাঁকে তৃণমূল ভাঙানোর খেলায় নামানো হতে পারে বলে মনে করছেন অনেকেই। অন্যদিকে পাল্টা প্রস্তুতি শুরু করেছে তৃণমূলও। বিজেপির সদ্য দায়িত্বপ্রাপ্ত নেতার নাম সব্যসাচী দত্ত।

দায়িত্ব পেয়েই ফোন করেছিলেন সুজিত বসুকে
গত অক্টোবরে অমিত শাহের সমাবেশে তৃণমূল ছেড়ে সরকারিভাবে বিজেপিতে যোগ দিয়েছিলেন বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। এর এমাসে দলে গুরু দায়িত্ব। দায়িত্ব পাওয়ার পরেই তিনি ফোন করেছিলেন বিধাননগরের বিধায়ক সুজিত বসুকে। তাঁর স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নিয়েছিলেন।

সব্যসাচী দত্তের গাড়িতে হামলা
দিন পাঁচেক আগে সব্যসাচী দত্ত গিয়েছিলেন দক্ষিণদাঁড়িতে, এক বিজেপি কর্মীর বাড়িতে। সেখানে সব্যসাচী দত্তের গাড়ি ঘিরে হামলা হয়। আহত হয়েছিল সব্যসাচী দত্তের নিরাপত্তারক্ষী। এই হামলার পিছনে সুজিত বসুর অনুগামীরা রয়েছেন, অভিযোগ করেছিলেন সব্যসাচী দত্ত। এই ঘটনায় অস্বস্তিতে পড়েছিল তৃণমূলও। এই হামলা যে তিনি মেনে নেবেন না, তা কার্যত জানিয়েছিলেন সব্যসাচী।

ঘর ভাঙানোর আশঙ্কায় তৃণমূল
এই পরিস্থিতিতে সব্যসাচী দত্ত তৃণমূল ভাঙাতে নেমেছে বলে মনে করছেন তৃণমূলের একাংশ। সূত্রের খবর অনুযায়ী, এই মুহুর্তে দিল্লিতে রয়েছেন সব্যসাচী। সেখানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে বিধাননগরের পাশাপাশি কলকাতাতেও তৃণমূল ভাঙানোর খেলায় তিনি নামতে পারেন বলে মনে করছেন অনেকে।

পরিস্থিতির সামাল দিতে ফিরহাদ
এই পরিস্থিতি সামাল দিতে নেমে পড়েছে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ইতিমধ্যেই তিনি রাজারহাট-নিউটাউনে তৃণমূলের জনপ্রতিনিধি ও নেতাদের নিয়ে বৈঠক করেছেন বলে সূত্রের খবর। তাঁদের সবাইকে সতর্ক থাকার পরামর্শও ফিরহাদ সহাকিম দিয়েছেন বলে জানা যাচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দলই সবার ওপর নজর রাখছে।












Click it and Unblock the Notifications