অশোক ভট্টাচার্যের বিধায়ক পদ খারিজের দাবি! স্পিকারকে চিঠি দিচ্ছে তৃণমূল
হেভিওয়েট সিপিএম নেতা অশোক ভট্টাচার্য একইসঙ্গে শিলিগুড়ির কাউন্সিলর এবং বিধায়ক পদের জন্য ভাতা নেন। এটা নিয়ম বিরুদ্ধ। এমনটাই দাবি তৃণমূলের।
হেভিওয়েট সিপিএম নেতা অশোক ভট্টাচার্য একইসঙ্গে শিলিগুড়ির কাউন্সিলর এবং বিধায়ক পদের জন্য ভাতা নেন। এটা নিয়ম বিরুদ্ধ। এমনটাই দাবি তৃণমূলের। সেইজন্য প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির মেয়রের বিধায়ক পদ খারিজের দাবিতে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি দিতে চলেছে তৃণমূল। সূত্রের খবর এমনটাই।

তৃণমূলের দাবি, আইন অনুযায়ী কোনও নির্বাচিত জন প্রতিনিধি একইসঙ্গে দুটি পদ থেকে সাম্মানিক ভাতা নিতে পারেন না। অশোক ভট্টাচার্য একদিকে যেমন শিলিগুড়ি পুরসভার কাউন্সিলর হিসেবে ভাতা নিচ্ছেন ঠিক তেমনই স্থানীয় বিধায়ক হিসেবেও ভাতা নিচ্ছেন, এমনটাই অভিযোগ তৃণমূলের।
যদিও শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যের দাবি, তিনি যা করেছেন আইন মেনেই করেছেন। আইনের বাইরে গিয়ে কোনও সুবিধা নেননি তিনি।
ইতিমধ্যেই তৃণমূলের তরফে শিলিগুড়ি পুরসভার কাছে চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছে, কোন কোন খাতে কাউন্সিলরদের টাকা দেওয়া হয়েছে। তথ্য পাওয়ার পর সেই মতো বিধানসভার স্পিকারের কাছে আবেদন জানানো হবে বলে তৃণমূল সূত্রে খবর।












Click it and Unblock the Notifications