শেষবেলাতেও অশান্তি কেশপুরে, তৃণমূল প্রার্থী শিউলি সাহার এজেন্টকে মার, মাথা ফেটে হাসপাতালে ভর্তি

শেষবেলাতেও অশান্তি কেশপুরে, তৃণমূল প্রার্থী শিউলি সাহার এজেন্টকে মার, মাথা ফেটে হাসপাতালে ভর্তি

শেষবেলাতেও তীব্র উত্তেজনা কেশপুরে। এবার আক্রান্ত তৃণমূল কংগ্রেসের প্রার্থী শিউলি সাহা। তাঁর গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। শিউলি সাহার এজেন্টকে বেধড়ক মারধর করা হয়েছে। তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। হাবিবুর রহমান যখন বুথে বুথে ঘুরছিলেন তখন তাঁর উপর চড়াও হন বিজেপি কর্মী সমর্থকরা। এমনই অভিযোগ করেছেন শিউলি সাহা।

শেষবেলাতেও অশান্তি কেশপুরে

হাবিবুর রহমানের মাথা ফেটে গিয়েছে। তাঁকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেশপুর গ্রামীণ হাসপাতালে হাবিবুরকে দেখতে ছুটে যান শিউলি। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন নারকীয় অত্যাচার চালাচ্ছে বিজেপি। হাসপাতালে হাবিবুরকে দেখে কান্নায় ভেঙে পড়েন তৃণমূল প্রার্থী। নির্বাচন কমিশনকে জানিয়ে কোনও লাভ হবে না বলে অভিযোগ করেছেন শিউলি সাহা।

এদিকে আবার সকালে কেশপুরে বিজেপি প্রার্থীর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙচুর করা হয়। তার ঠিক উল্টো ছবি দেখা গিয়েছে শেষবেলায়। সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থীর এজেন্টকে মারধরের ঘটনা ঘটেছে। সকাল থেকেই আজ খবরের শিরোনামে ছিল কেশপুর আর নন্দীগ্রাম। এই দুই জায়গাতেই একের পর এক হিংসার খবর পাওয়া গিয়েছে।

কেশপুরের ঘটনা নিয়ে ইতিমধ্যেই তৎপর হয়েছে কমিশন। সিইওকে ফোন করে কেশপুর ও নন্দীগ্রামের খবর জানতে চেয়েছেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। কেশপুরের ঘটনা বিস্তারিত জানতে চেয়েছেন তিনি। নন্দীগ্রামের ঘটনা নিয়ে মমমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলেছেন। তিনি অভিযোগ করেছেন বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই নির্বাচন কমিশন শাসক দলের কোনও অভিযোগে কান দিচ্ছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+