দলবিরোধী কাজের মোকাবিলা তৃণমূলের, অধীর গড়ে জেলা পরিষদে ২ সদস্যের পদ খারিজ, তালিকায় রয়েছে আরও নাম

দলবিরোধী কাজের মোকাবিলা তৃণমূলের, অধীর গড়ে জেলা পরিষদে ২ সদস্যের পদ খারিজ, তালিকায় রয়েছে আরও নাম

ভোটের আগে অধীর (adhir chowdhury) গড় বলে পরিচিত মুর্শিদাবাদে(murshidabad) খানিকটা ব্যাকফুটে ছিল তৃণমূল কংগ্রেস (trinamool congress)। কিন্তু ভোটে অভাবনীয় সাফল্যের পরে এবার বিদ্রোহী কিংবা বিক্ষুব্ধদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে ঘাসফুল শিবির। দল বদল করা দুই জেলা পরিষদ সদস্যের আবেদন জানানোর পরে এদিন তাঁদের সদস্যপদ খারিজ করে দেওয়া হয়।

যাঁদের সদস্যপদ খারিজ করা হয়েছে

যাঁদের সদস্যপদ খারিজ করা হয়েছে

যাঁদের সদস্যপদ খারিজ করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন ১৫ নম্বর জেলা পরিষদের সদস্য নাসির শেখ। নির্বাচনের আগে তিনি তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেও টিকিট পাননি। পরে রঘুনাথগঞ্জ থেকে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেখানে জয় পাননি। এবার তাঁর জেলা পরিষদ সদস্যপদ খারিজ হওয়ায় সবদিকই হারালেন ওই নেতা। এছাড়াও জেলা পরিষদ সদস্য দ্রৌপদী ঘোষের সদস্যপদও খারিজ করা হয়েছে।

তালিকায় রয়েছেন আরও

তালিকায় রয়েছেন আরও

যেসব নেতার জেলা পরিষদের সদস্যপদ খারিজ হতে পারে সেই তালিকায় রয়েছেন আরও অনেকে। তাঁদের মধ্যে প্রথমেই উল্লেখ করতে হয়, জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেনের নাম। একসময়ে অধীর অনুগামী হলেও, মধ্যে শুভেন্দু অনুগামী হয়ে গিয়েছিলেন তিনি। ভোটের আগে তিনি কংগ্রেসে যোগ দিয়েছিলেন এবং প্রার্থীও হয়েছিলেন। কিন্তু পরাজিত হন তিনি। এছাড়াও সহ সভাধিপতি বৈদ্যনাথ দাশও আছেন সেই তালিকায়। তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। এই দুজনের সদস্যপদও খারিজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

যদিও ভোট পর্ব শুরু হওয়ার আগেই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে পদত্যাগ করার কথা জানিয়েছিলেন মোশারফ হোসেন। সেই সময়ই মোশারফ হোসেন এবং তাঁর সঙ্গে থাকা নেতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি আবু তাহের খান। প্রসঙ্গত এই মাসেই মুর্শিদাবাদ জেলা পরিষদের সহ-সভাধিপতি নির্বাচন। তার আগেই দলবদলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হল।

কংগ্রেসও ব্যবস্থা নিতে শুরু করেছে

কংগ্রেসও ব্যবস্থা নিতে শুরু করেছে

কংগ্রেসের তরফে মুর্শিদাবাদে দলবদলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। হরিহরপাড়ায় পরাজিত কংগ্রেস প্রার্থী আলমগিরকে দলবিরোধী কাজের অভিযোগ কংগ্রেস থেকে বহিষ্কার করার কথা জানিয়েছে মুর্শিদাবাদ কংগ্রেস নেতৃত্ব। আগামী দিনে আরও বেশ কিছু নেতা বহিষ্কারের আওতায় পড়তে পারেন বলেই জানা গিয়েছে। কেননা কংগ্রেস হেরে যাওয়ার পরে বেশিরভাগই ঝুঁকে পড়েছে ক্ষমতাসীন দলের দিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+