করোনা সংক্রমণের জের, খুলতে না খুলতেই ফের বন্ধ তারকেশ্বর মন্দিরের দরজা
করোনা সংক্রমণের জের, খুলতে না খুলতেই ফের বন্ধ তারকেশ্বর মন্দিরের দরজা
যেদিন খুললো সেদিনই ফের বন্ধ হয়ে গেল তারকেশ্বর মন্দির। সূত্রের খবর, মন্দির সংলগ্ন ঘুঞ্জিপুর গ্রামে বেশ কয়েকজনের করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। নতুন করে সংক্রমণ রুখতে মন্দির কর্তৃপক্ষের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তারকেশ্বর শিব মন্দিরের সেবায়েত মহন্ত দণ্ডিস্বামী সুরেশ্বর।

এই প্রসঙ্গে সংবাদমাধ্যমে তিনি জানান, “এর আগে মন্দির খোলার যে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি তা থেকে সরে আসছি। এই মহূর্তে রোগটা যাতে আর না ছড়ায়, পাশাপাশি মন্দির সংলগ্ন সকলকে এই রোগের প্রকোপ থেকে বাঁচানোর জন্য আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য এই মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক তখন আবার চিন্তাভাবনা করে মন্দির খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান তিনি। ”
এদিকে তিন মাস বন্ধ থাকার পর রথের দিন পরীক্ষামূলক ভাবে ৪৫ মিনিটের জন্য খোলা হয় মন্দির। এরপর বুধবার সকালেও এক ঘন্টার জন্য ভক্তদের উদ্দেশ্যে খুলে দেওয়া হয় মন্দিরের দ্বার। পরবর্তীতে স্বাস্থ্যবিধি মেনে বৃহষ্পতিবার সকাল থেকে পুরোপুরি খুলে দেওয়া হয় মন্দির। দু-দফায় মন্দির খোলা হচ্ছিল প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা। তারপরেই ভিড় বাড়তে থাকে ভক্তদের। এমতাবস্থাতেই পাশের গ্রামে করোনা সংক্রমণের খবর মেলে। তারপরেই ফের সিদ্ধান্ত নেওয়া হয় মন্দির বন্ধ রাখার।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী










Click it and Unblock the Notifications