Sajal Ghosh: আমহার্স্ট স্ট্রিট থানায় যুবকের মৃত্যু! কলকাতা হাইকোর্টে মামলা করলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ

আমহার্স্ট স্ট্রিট থানায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোড়। ওই ঘটনা গিয়ে পৌঁছালো কলকাতা হাইকোর্টে। বিজেপি নেতা সজল ঘোষ মামলা করেছেন। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ মামলা করার অনুমতি দিয়েছেন।

কলকাতার আমহার্স স্ট্রিট থানায় এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। মৃতের পরিবারের থেকে বার বার পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। চুরির মোবাইল কেনার অভিযোগে তাকে থানায় ডাকা হয়েছিল। জিজ্ঞাসাবাদ করার সময় মারধর করার অভিযোগ। সেজন্যই মৃত্যুর ঘটনা বলে অভিযোগ পরিবারের৷

Calcutta High Court

কলকাতার ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজেপি নেতা সজল ঘোষ। তিনি এই মামলা করেছেন। বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল এই মামলা লড়ছেন। তিনটি আবেদন আদালতে জানানো হয়েছে সজল ঘোষের পক্ষ থেকে। প্রথমত, মৃতের শরীরের ময়নাতদন্তের সময় ভিডিওগ্রাফি করতে হবে। দ্বিতীয়ত, আলিপুরের কমান্ড হাসপাতালে এই ময়নাতদন্ত করতে হবে। তৃতীয়ত, আমহার্স্ট স্ট্রিট থানার সিসিটিভি ফুটেজ দিতে হবে।

বুধবার থানায় ওই যুবক মারা গিয়েছে বলে অভিযোগ উঠেছে। জেরা করার সময় পুলিশ পিটিয়ে মেরে ফেলেছে। এমন গুরুত্বপূর্ণ অভিযোগ তোলা হয়েছে। তাই নিয়ে রীতিমতো চাপানউতোড় শুরু হয়েছে। পরিবারের অভিযোগ, বেধড়ক মারধর করা হয়েছে। যদিও পুলিশের তরফ থেকে এই অভিযোগ মানতে চাওয়া হয়নি।

আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশের বক্তব্য, ওই যুবককে মারধরই করা হয়নি। আর খুন করার কোনও প্রশ্নই আসছে না। পুলিশের দাবি, থানায় এসে অসুস্থ হয়ে পড়েছিলেন ওই ব্যক্তি। তারপরেই মাটিতে পড়ে যান। সেজন্য মাথা ফেটে রক্ত বেরিয়ে যায়। মুখ দিয়েও গ্যাজলা বার হতে থাকে। তাকে দ্রুত কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জানা যায়, ওই যুবক মারা গিয়েছে।

যদিও পরিবারের দাবি, পুলিশ সত্য কথা বলছে না। থানার মধ্যেই তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। একজন সুস্থ যুবক কীভাবে থানায় অসুস্থ হয়ে যেতে পারে। কলকাতা হাইকোর্ট এই মামলার শুনানি হবে। আগামী কাল শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+