ফের নামছে তাপমাত্রা, এবার কি স্থায়ী হবে শীত, কী বলছে হাওয়া অফিস
ফের নামছে তাপমাত্রা, বাড়ছে শীত। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহে এই তাপমাত্রা বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
ফের নামছে তাপমাত্রা, বাড়ছে শীত। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহে এই তাপমাত্রা বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

ফের আকাঙ্খিত শীত। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাওয়ায় এই শীতের আগমণ বলে জানিয়েছে হাওয়া অফিস। জলীয় বাষ্পের পরিমাণ কমে যাওয়ায় উত্তরে বাতাস ঢুকছে। কুয়াশার পরিমাণ কমেছে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা কিনা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।

আপাতত কোনও নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের পূর্বাভাস নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। আকাশ আপাতত পরিষ্কার থাকবে। তবে রাজ্যের উত্তর ও পশ্চিমাংশে কুয়াশা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
রবিবার শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশা থাকলেও দিন বাড়ার সঙ্গে সঙ্গে আকাশা পরিষ্কার হবে। শীত বড়েছে উত্তরবঙ্গেও।
হিমালয় থেকে আসা উত্তরে হাওয়ার প্রভাবেই রাজ্যে তাপমাত্রা কমে। কিন্তু নিম্নচাপ ও জলীয় বাষ্পের কারণে তা বাধাপ্রাপ্ত হচ্ছিল।












Click it and Unblock the Notifications