যৌন লালসার শিকার ১৩ বছরের নাবালিকা, শেষে শ্রীঘরে স্থান বাবার
যৌন লালসার শিকার ১৩ বছরের নাবালিকা, শেষে শ্রীঘরে স্থান বাবার
বাবার যৌন লালসার শিকার ১৩ বছরের নাবালিকা। মায়ের তৎপরতায় অবশেষে হাজতবাস হয় বাবার। রবিবার এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার বনগাঁর গোপালনগর থানা এলাকায়।

নির্যাতিতার পারিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিজের নাবালিকা মেয়ের উপরে যৌন নির্যাতন চালাত বাবা। মায়ের অভিযোগের ভিত্তিতে কীর্তিমান বাবাকে গ্রেফতার করে পুলিশ শনিবার রাতে তাকে গ্রেফতার করে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার পুলিশ। রবিবার আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার মা বাড়িতে না থাকার সুযোগ নিয়ে ১৩ বছরের মেয়ের উপরে নির্যাতন চালাত তার বাবা। দীর্ঘদিন চলে এই নির্যাতন এই নির্যাতন চালানোর ঘটনা কাউকে কিছু না বলার জন্য তাকে ভয় দেখানো হতো তাকে, সেই ভয়ে মুখ খোলেনি ওই নাবালিকা।
়পুলিশ জানিয়েছে, স্বাধীনতা দিবসের রাতে বাবার যৌন লালসা চরমে ওঠে। মেয়েকে একা পেয়ে লাগাতার যৌন নির্যাতন চালাতে থাকে। ওই নাবালিকা অতিষ্ঠ হয়ে বাবার কুকীর্তির কথা মায়ের কাছে সব কথা খুলে বলে। পরবর্তীতে মেয়েটির মা স্বামির বিরুদ্ধে গোপালনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। নাবালিকা মেয়ের মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে কীর্তিমান বাবাকে গ্রেফতার করে গোপালনগর থানার পুলিশ। ধৃত ব্যক্তিকে আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় পুলিশ হেফাজতে নেওয়ার জন্য।












Click it and Unblock the Notifications