তৃণমূল সরকারের বর্ষপূর্তির দিনেই বড় ঘোষণা, ৬ বছর পর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি
তৃণমূল সরকারের বর্ষপূর্তির দিনেই বড় ঘোষণা, ৬ বছর পর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি
তৃণমূল কংগ্রেস সরকারের ১১ বছর পূর্তির দিেনই রাজ্যে নতুন কর্মসংস্থানের ঘোষণা। রাজ্যে প্রায় ৬ বছর পর উচ্চমাধ্যমিক এবং মাধ্যমিক শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করল এসএসসি। যদি নিয়োগ সংক্রান্ত একাধিক মামলা চলছে কলকাতা হাইকোর্টে। সিবিআই তদ্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তার মধ্যেই নতুন করে শিক্ষক নিয়োগের ঘোষণা মমতা সরকারের বড় সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

শিক্ষক নিয়োগের ঘোষণা
নিয়োগ দুর্নীতি নিয়ে জর্জরিত স্কুল সার্ভিস কমিশন, তারই মধ্যে নিয়োগের বড় ঘোষণা করল এসএসসি। ৬ বছর পর ফের রাজ্যে শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে। উচ্চ মাধ্যমিক এবং প্রধান শিক্ষক পদে নিয়োগ করা হবে বলে এসএসসির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। একদিকে যখন দুর্নীতির তদন্ত চলছে তার মধ্যেই বড় নিয়োগের ঘোষণা করে পঞ্চায়েত ভোটের আগে মমতা সরকার বড় চমক দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিরোধীরা।

বর্ষপূর্তিতে বড় ঘোষণা
বেছে বেছে তৃণমূল কংগ্রেস সরকারের ১১ বছর পূর্তির দিনেই এই বড় ঘোষণা করা হয়েছে। প্রধান শিক্ষক-শিক্ষিকা নিয়োগের পাশাপাশি নবম-দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণির নিয়োগ নিয়েও বড ঘোষাণা করা হয়েছে। যদিও এখনও বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। তবে শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে এসএসসির পক্ষ থেকে জানানো হয়েছে। করোনা পরিস্থিতির পর স্কুল খুলেছে রাজ্যে। তাতেই একাধিক স্কুেল শিক্ষক সংকট দেখা দিয়েছে। তার জেরেই এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বলে মনে করা হচ্ছে।

কর্মসংস্থান নিয়ে নিশানা
মমতা সরকার ক্ষমতায় আসার পরেই বিজেপি বারবার রাজ্যে কর্মসংস্থান নিয়ে সরব হয়েছে। বঙ্গে যুবক-যুবতীরা কাজ পাচ্ছে না বলে অভিযোগ তুেলছেন বিজেপি নেতারা। একুশের ভোটের আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন মমতা সরকার ৫ হাজার টাকা ঠিকা কাজ দিয়ে মনে করছেন কর্মসংস্থান করে দিয়েছেন। কিন্তু এতে রাজ্যের মান একেবারে নীচে এসে ঠেকেছে বলে অভিযোগ করেছিেলন তিনি। বাংলায় শিল্প নেই কর্মসংস্থানের কোনও সুযোগ নেই বলে তিনি তীব্র নিশানা করেছিলেন।

এসএসসি দুর্নীতি
এসএসসি নিয়োগের একাধিক মামলা চলছে কলকাতা হাইকোর্টে। নিয়োগে দুর্নীতির অভিযোগ গ্রুপ ডি পদে একাধিক ব্যক্তিক চাকরি খারিজ হয়ে গিয়েছে। শিক্ষক নিয়োগেও দুর্নীতির অভিযোগে একাধিক মামলা চলছে। কলকাতা হাইকোর্টে এই ঘটনার সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছে। এদিকে আবার টেট দুর্নীতি কাণ্ডে সিবিআইএ এবং ইডি যৌথ তদন্ত চেয়ে মামলা করা হয়েছে। ইতিমধ্যে এসএসসির প্রাক্তন উপদেষ্টাকে জেরা করেছে সিবিআই। তাঁর সম্পত্তির হিসেবও নেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications