Suvendu Adhikary: হাইভোল্টেজ সোমবার! ১২-র ডেডলাইনের দিনেই মমতার গড়ে শুভেন্দুর সভা
Suvendu Adhikary: হাইভোল্টেজ সোমবার! ১২-র ডেডলাইনের দিনেই মমতার গড়ে শুভেন্দুর সভা
আজ হাইভোল্টেজ সোমবার। নজরে শুভেন্দু অধিকারীর সভা। মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় হাজরা মোড়ে সভা করবেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। অনেকদিন পর একমঞ্চে দেখা যাবে দুই নেতাকে। হটুগঞ্জে সুকান্ত মজুমদারের উপরে হামলার ঘটনার প্রতিবাদেই এই সভা বিজেপির। তার উপরে আবার শুভেন্দু অধিকারীর দেওয়া ডেডলাইনের প্রথম দিন আজ। সেকারণেই আরও বেশি করে সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

হাজরা মোড়ে বিজেপি সভা
আজ হাজরা মোড়ে সভা করবে বিজেপি। হটুগঞ্জে বিেজপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গ্রেফতারির প্রতিবাদে সভা করবে বঙ্গ বিজেপির নেতারা। প্রসঙ্গত উল্লেখ্য গত শুক্রবার হটুগঞ্জে আক্রান্ত হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কনভে হামলা চালানো হয় বলে অভিযোগ। সুকান্ত মজুমদারকে কালোপতাকা দেখায় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। তারপরে সুকান্ত মজুমদারের গাড়িতে লাঠি দিয়ে মারা হয় হয় বলে অভিযোগ। পুলিশের সামনেই এই ঘটনা ঘটে বলে দাবি করেছে বিজেপি।

শুভেন্দু-সুকান্ত যৌথ সভা
আজ কলকাতায় সভা করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় হাজরা মোড়ে সভা করবেন তিনি। একই মঞ্চে দেখা যাবে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকেও। অনেকদিন পর একই মঞ্চে সভা করবেন সুকান্ত-শুভেন্দু। মাঝে দুই নেতার মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল বলে জল্পনা শুরু হয়েছিল। যদিও শুভেন্দু অধিকারীর বাড়ি গিয়ে সেই জল্পনায় জল ঢেলেছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জে গিয়ে তাঁর বাবা শিশির অধিকারীর কুশল বার্তা নিয়েছিলেন সুকান্ত মজুমদার।

সুকান্তর গাড়িতে হামলা
গত শুক্রবার হটুগঞ্জে সভা করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তাঁকে কালো পতাকা দেখায় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। রাস্তার ২ ধারে দাঁড়িয়ে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছিল। তারপরেই তৃণমূল কংগ্রেস কর্নীরা লাঠি নিয়ে তাঁর গাড়ির উপরে চড়াও হয় বলে অভিযোগ। তাঁর গাড়িতে লাঠি মেরে ভাঙার চেষ্টা করা হয়। পুলিশের সামনে এই ঘটনা ঘটলেও তেমন কোনও পদক্ষেপ পুলিশ করেনি বলে অভিযোগ করেছে বিজেপি।

নজরে শুভেন্দুর সভা
শুভেন্দু অধিকারীর দেওয়া ডিসেম্বর ডেডলাইনের আজ প্রথম দিন। ১২, ১৪ এবং ২১ এই তিনটে দিন ডিসেম্বরের অত্যন্ত গুরুত্ব পূর্ণ। বড় কিছু ঘটতে চলেছে বলে জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কার্যত শাসক দলকে টার্গেট করেই এই বার্তা দিয়েছিলেন তিনি। সেই ডেডলাইনের প্রথম দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকায় তাঁর সভা ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। তিনি বারবারই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের প্রতিপক্ষ বলে দাবি করে এসেছেন।












Click it and Unblock the Notifications