শিক্ষাব্যবস্থা তুলে দিতে চাইছে, স্কুলে সিভিক ভলেন্টিয়ারদের পড়ানোর সিদ্ধান্তকে কটাক্ষ করে টুইট শুভেন্দুর

এবার বাঁকুড়া জেলায় পিছিয়ে পড়া এলাকায় স্কুলে পড়াবেন সিভিক ভলেন্টিয়াররা। বাঁকুড়া জেলার এই সিদ্ধান্তকে কটাক্ষ করে টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন এবার রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকেই তুলে দিতে চাইছে মমতা সরকার।

পড়াবেন সিভিক ভলেন্টিয়াররা

পড়াবেন সিভিক ভলেন্টিয়াররা

এবার স্কুলে পড়াবেন সিভিক ভলেন্টিয়াররা। বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে এমনই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। বাঁকুড়ার একাধিক সরকারি প্রাথমিক স্কুলে সিভিক ভলেন্টিয়াররা পড়াবেন বলে গত ১৮ জানুয়ারি জেলা শাসককে িলখিত চিঠি দিয়েছেন বাঁকুড়া জেলার পুলিশ সুপার। তার জন্য ১৫০ জন সিিভক ভলেন্টিয়ারকে চিহ্নিত করা হয়েছে। প্রথম পর্যায়ে খাতরা ডিভিশনের ৫টি থানা এলাকায় এই কর্মসূচি শুরু করা হবে। ৪৬টি স্কুলে ২ জন করে সিভিক ভলেন্টিয়ারকে পড়ানোর জন্য পাঠানো হবে।

শুভেন্দুর টুইট

শুভেন্দুর টুইট

বাঁকুড়া পুলিশের এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গিয়েছে। বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নিয়ে তীব্র কটাক্ষ করেছেন। তিনি কটাক্ষ করে টুইটে লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে তুলে দিতে চাইছেন। সেকারণেই সিভিক ভলেন্টিয়ারদের স্কুলে পড়ানোর মত সিদ্ধান্ত নিতে সাহস দেখাচ্ছে রাজ্য পুলিশ। রাজ্যের শিক্ষা ব্যবস্থার মান একেবারেই পড়ে গিয়েছে এবার একেবারে রাজ্যের শিক্ষাব্যবস্থাকে তুলে দিতে চাইছে মমতা সরকার।

শিক্ষক নিয়োগ দুর্নীতি

শিক্ষক নিয়োগ দুর্নীতি

রাজ্য জুড়ে নিয়োগ দুর্নীতির একের পর এক তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেেছ। শাসক দলের একাধিক নেতা গ্রেফতার হয়েছে। এমনকী শাসক দলের মহাসচিবও গ্রেফতার হয়েছেন। তাঁর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। গ্রেফতার হয়েছেন তৃণমূল যুব কংগ্রেস নেতা কুন্তল ঘোষ থেকে শুরু করে শান্তনু বন্দ্যোপাধ্যায়। তাঁদের দল বহিষ্কার করলেও নিয়োগ দুর্নীতির কারচুপি ঘিরে একের পর এক তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে।

একাধিক শিক্ষককে চাকরি থেকে বহিষ্কার

একাধিক শিক্ষককে চাকরি থেকে বহিষ্কার

একাধিক শিক্ষককে চাকরি গিয়েছে ইতিমধ্যেই। ফাঁকা ওএমআর শিট জমা দিয়ে চাকরি পেয়েছেন একাধিক অযোগ্য ব্যক্তি। তাঁদের চাকরি গিয়েছে আদালতের নির্দেশে। শিক্ষকের চাকরি দেওয়ার নাম করে বিপুল টাকার লেনদেন হয়েছে তৃণমূল নেতাদের সঙ্গে। শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চাকরির ডিল হয়েছিল একািধক চাকরি প্রার্থীর এমনই দাবি করেছেন তদন্তকারীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+