পশ্চিমবঙ্গে মুসলিম লিগ-২ সরকার! সুরাবর্দি, জিন্না যা পারেনি তা করছেন মমতা, কেন এমন দাবি শুভেন্দুর?

আজ ৫ সেপ্টেম্বর। একদিকে ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন উদযাপিত হচ্ছে শিক্ষক দিবস হিসেবে। আবার আজই ঈদে মিলাদুন্নবী।

সরকারি ছুটির দিন হওয়ায় গতকালই রাজ্য সরকার শিক্ষক দিবস উদযাপনের অনুষ্ঠান সেরে ফেলেছে। আর তা নিয়েই এবার সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

-

আজ নন্দীগ্রাম, কাঁথি, বেলদা-সহ নানা জায়গায় শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানে হাজির ছিলেন শুভেন্দু। গতকালই তিনি সরকারের শিক্ষক দিবস উদযাপনকে কটাক্ষ করেছিলেন। আজও তীব্র সমালোচনায় বিদ্ধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

শুভেন্দু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অত্যধিক তুষ্টিকরণের রাজনীতি করছেন। সে কারণে বিভিন্ন সম্প্রদায়কে বঞ্চিত করে তিনি ৭৬টি মুসলিম জনগোষ্ঠীকে অবৈধভাবে ওবিসি করিয়ে দেওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছেন। মুসলিমদের কোনও সংগঠন আপত্তি না করা সত্ত্বেও মুখ্যমন্ত্রী শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠান পাঁচের বদলে চার তারিখে করেছেন। তিনি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিনও পাল্টে দিচ্ছেন।

শুভেন্দু আরও বলেন, তুষ্টিকরণের রাজনীতি করতে গিয়েই তিনি শিক্ষক দিবস ৫ সেপ্টেম্বর পালন না করে চার তারিখে করেছেন। ফলে সুরাবর্দি, জিন্না যা পারেনি, 'খালা' মমতা সেগুলিও করে দিচ্ছেন। বাংলায় মুসলিম লিগ-২ সরকার চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+