অভিষেকের জয় নিয়ে 'হাটে হাড়ি' ভাঙলেন! ডায়মন্ড হারবার গিয়েই জবাব, বললেন শুভেন্দু অধিকারী
ডায়মন্ড হারবারের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ( abhishek banerjee) চ্যালেঞ্জ করে বলেছিলেন, তাঁর কেন্দ্রের অধীনে থাকা সাতটি বিধানসভা কেন্দ্রের অন্তত একটি জিতে দেখাক বিজেপি (bjp)। দাঁতন থেকে সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন
ডায়মন্ড হারবারের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ( abhishek banerjee) চ্যালেঞ্জ করে বলেছিলেন, তাঁর কেন্দ্রের অধীনে থাকা সাতটি বিধানসভা কেন্দ্রের অন্তত একটি জিতে দেখাক বিজেপি (bjp)। দাঁতন থেকে সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। এদিন তিনি বলেছেন, তৃণমূল কংগ্রেসকে একেবারে উপরে ফেলতে তিনি ডায়মন্ডহারবারে সভা করবেন।

সাড়ে তিনলক্ষ ভোটে জয়, বলেছেন অভিষেক
শুভেন্দু অধিকারী বলেছিলেন, উন্নয়নের জন্য বাংলাকে তুলে দিতে হবে নরেন্দ্র মোদীর হাতে। যা নিয়ে এদিন ডায়মন্ড হারবারের সভা থেকে আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, বাংলাটা কি আলু, পেঁয়াজ নাকি, তুলে দিতে হবে মোদীর হাতে। ২০১৯-এর লোকসভা নির্বাচনে সাড়ে তিনলক্ষ ভোটে জয় হয়েছে জানিয়েছে অভিষেক চ্যালেঞ্জ করে বলেন, তাঁর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভার মধ্যে অন্তত একটি বিধানসভা জিতে দেখাক বিজেপি। পাশাপাশি তিনি বলেন, দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূল ৩১-০ করবে। দায়িত্ব তাঁর।

দাঁতন থেকে জবাব শুভেন্দুর
এদিন দাঁতনের সভা থেকে এরই জবাব দিয়েছেন বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, তৃণমূলকে উপরে ফেলতে ডায়মন্ড হারবারে গিয়ে সভা করবেন তিনি। জয় নিয়ে অভিষেকের দাবি প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, সেখানে ১৬০০ বুথের মধ্যে ৩০০ বুথে জিতে তিন লক্ষ ব্যবধান হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দিতে পারেনি কেউ। সব অফিসের সামনে জেহাদিদের বসিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি।

ভোটের লড়াইয়ে ডায়মন্ড হারবার
২০১৪-তে তৃণমূল ৫০৮৪৮১ এবং বিরোধীদের সম্মিলিত ভোট ৭০১০৮৮। এর মধ্যে নোটা ও অন্যান্য নির্দল প্রার্থীদের ভোট ধরা নেই। ওই বছরেই অভিষেক প্রথমবার ডায়মন্ড হারবার থেকে লড়াই করেন। ২০১৬-র বিধানসভা ভোটের ফলের নিরিখে ডায়মন্ডহারবার লোকসভার ৭টি বিধানসভায় তৃণমূল পেয়েছিল ৬৫৫৯৯৬ আর বিরোধীদের সম্মিলিত ভোট ছিল ৬৭২০৩১।
২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে, এই ৭২টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৬৮টি তে কোনও বিরোধী প্রার্থী ছিল না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১০৮১ আসনের মধ্যে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল ১০০৬টি আসন। পঞ্চায়েত সমিতির ২০৮ টির মধ্যে ১৯৭টি এবং ২০টি জেলা পরিষদের আসনের মধ্যে সবকটিতে জয় পায় তৃণমূল। যদিও বিরোধীদের তরফে এই নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার পর্বেই ব্যাপক সন্ত্রাসের অভিযোগ তোলা হয়েছিল।
অন্যদিকে, ২০১৯-এর লোকসভা ভোটের দিনেই বিরোধীদের তরফে অভিযোগ করা হয়েছিল, ডায়মন্ড হারবারের অন্তত ৪৬৪ টি বুথ লুট করা হয়েছিল। সেই বুথগুলির ফলাফল দেখলেই তা বোঝা যাবে বলেছিলেন বিরোধীরা।

দেড়জনের সরকার চলছে
বিশ্বাসঘাতকের পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, মেদিনীপুরে বিশ্বাসঘাতকের নয়, বর্ণপরিচয়ের জন্ম হয়। তিনি বলেন, ক্ষুদিরাম, মাতঙ্গিনী হাজরা জন্ম মেদিনীপুরে। তাম্রলিপ্ত সরকারও হয়েছিল মেদিনীপুরে। তিনি তৃণমূলকে কটাক্ষ করে বলেন, সেখানে দেড়জনের সরকার চলছে। একটাই পোস্ট আর বাকি সব ল্যাম্পপোস্ট। মন্ত্রিসভা দক্ষিণ কলকাতার কয়েকজনের কুক্ষিগত বলে অভিযোগ করেন তিনি। এছাড়াও তিনি বলেন, শনিবার সাংসদ সুনীল মণ্ডলের গাড়ি ভাঙচুর করা হয়েছিল। বের হওয়ার সময় তাঁকে পিছন থেকে আওয়াজও দেওয়া হয়। কিন্তু তাঁকে ওসব করে লাভ নেই। তাঁকে ভয় দেখানো যাবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বাড়ি যোজনাকে বাংলায় করা হয়েছে বাংলা আবাস যোজনা। তিনি ভিতরে ছিলেন, দেখে ঘেন্না ধরে গিয়েছে বলেও মন্তব্য করেন শুভেন্দু অধিকারী।












Click it and Unblock the Notifications