Suvendu Adhikari: তৃণমূলের মন্ত্রীদের অভিযোগে খুশি! ভাইপোর পুলিশ সুপারকে ছোট সিগন্যাল দেওয়ার ডাক শুভেন্দুর

Suvendu Adhikari: খেজুরির বিজেপির মণ্ডল সভাপতিকে আদালতের নির্দেশ অমান্য করে গ্রেপ্তার করার অভিযোগ করে শনিবার রাতে মারিশদা থানায় ঢুকে পুলিশের সঙ্গে বিতণ্ডায় জড়ান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ করে সোমবার সকাল ৬ টা থেকে সন্ধে ৬ টা, ১২ ঘন্টার বন্ধ ডাক দেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।

সেই বনধ সফল করতে রবিবার মেচেদায় বিজেপি জনসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, খেজুরি সহ পার্শ্ববর্তী এলাকা ভাঙ্গাবেড়া, তেখালি-সহ বিভিন্ন এলাকা সকাল ৬ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত ভারতীয় জনতা পার্টির কর্মীরা ঝান্ডার সাথে ডান্ডা লাগিয়ে মাঠে থাকবে। ভাইপোর পোষ্য পুলিশ সুপারকে ছোট সিগন্যা দেওয়া হবে বলেও জানান তিনি।

Suvendu Adhikari

আগামী ২৯ নভেম্বর কলকাতায় বিজেপির প্রতিবাদ সভা রয়েছে। তার প্রস্তুতি সভা হিসাবে রবিবার মেচেদা ইস্কন মন্দির সংলগ্ন মাঠে বিজেপি জনসভার আয়োজন করা হয়। সেই জনসভায় পূর্ব মেদিনীপুরের দুই সাংগঠনিক জেলার বিজেপির কর্মী সমর্থকেরা উপস্থিত হয়েছিলেন। বিরোধী দলনেতা এদিন বলেন, পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের মধ্যে প্রথম পূর্ব মেদিনীপুর, তাই এই জেলা থেকে বেশি সংখক মানুষের উপস্থিতির আহ্বান করছি।

এদিন ফিরহাদ হাকিমের পুলিশকে নিয়ে মন্তব্যের পরিপেক্ষিতে বিরোধী দলনেতা বলেন, এতদিন পুলিশের বিষয়ে অভিযোগ করে আসছিল বিজেপি। এখন তৃণমূলের মন্ত্রীরাও অভিযোগ করছে। এর থেকে বোঝা যায় বিজেপির অভিযোগ ভুল নয়।

পাশাপাশি রাজ্যের মিড ডে মিল নিয়ে সিবিআই তদন্তের বিষয়ে বিরোধী দলনেতা বলেন, তিনি বার বার বলেছেন, মিড ডে মিলের পয়সা নিয়ে হেলিকপ্টার চড়ছে, চেক দিচ্ছে, দুয়ারে সরকারের লিফলেট, কম্বল-সহ বিভিন্ন জিনিস বিতরণ করেছেন। তিনি এক বছর ধরে তথ্য প্রমাণ সংগ্রহ করে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীকে দিয়েছিলেন। সিবিআই অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+