বিজেপিতে হঠাৎ মৃদুমন্দ দখিনা বাতাস, অমিত-সফরের আগেই শুভেন্দু-দিলীপ পাশাপাশি
বিজেপিতে হঠাৎ মৃদুমন্দ দখিনা বাতাস, অমিত-সফরের আগেই শুভেন্দু-দিলীপ পাশাপাশি
শীত পড়তে না পড়তেই নলেন গুড় আর মর্নিং ওয়ার্ক বিতর্ক শুভেন্দু-দিলীপের সম্পর্কে সম্পর্কে চিড় ধরিয়েছিল। কিন্তু বাংলায় অমিত শাহ আসার আগেই হঠাৎ দেখা গেল বিজেপির ত্রিমূর্তিকে এক মঞ্চে। পাশাপাশি বসে রয়েছেন শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ।

সম্পর্কের শৈত্য কি শেষ হবে?
রাজ্য রাজনীতিতে তাই অবধারিত সেই প্রশ্নটা উঠে পড়েছে, মঞ্চে সখ্যতা দেখালও আসলে কী তাঁদের সম্পর্কের শৈত্য শেষ হবে? নাকি উভয়ের শত্রুতা রয়েই যাবে? অমিত শাহ কি পারবেন বিজেপি নেতৃত্বের অন্তর্কলহ দূর করে দলকে সঙ্ঘবদ্ধ রাখতে।

একই মঞ্চে দেখা গেল ত্রিমূর্তিকে
সম্প্রতি দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর মধ্যে সংঘাত চরমে পৌঁছয়। আর সেই আবহেই রাজ্য আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বিজেপির সেকেন্ড ইন কম্যান্ড অমিত শাহের বঙ্গে আসার আগে হঠাৎই একই মঞ্চে দেখা গেল ত্রিমূর্তিকে।

দিলীপ-শুভেন্দু-সুকান্তরা এক মঞ্চে
দিন কয়েক বিতর্কের পর বঙ্গ বিজেপির এই ছবি আশাব্যাঞ্জক বলেই মনে করছে রাজনৈতিক মহল। পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপির ঐক্যবদ্ধ চেহারা দেখতে চাইছেন অমিত শাহ-জেপি নাড্ডারা। তাই অমিত শাহ আসার দিনেই বঙ্গ বিজেপি দেখাল সেই ছবি। হুগলির এক মঞ্চে মিলিত হলেন দিলীপ-শুভেন্দু-সুকান্তরা।

শুভেন্দু ও দিলীপ পাশাপাশি
নলেনগুড় ও মর্নিং ওয়াক বিতর্কের পর এই প্রথ পাশাপাশি বসলেন দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী। শুক্রবার হুগলির ব্যান্ডেলের এক দলীয় বৈঠকে শুভেন্দুকে মাধখানে রেখে দু-ধারে বসলেন প্রাক্তন ও বর্তমান রাজ্য সভাপতি। এদিন শুভেন্দু ও দিলীপকে পাশাপাশি দেখে বিজেপির কর্মী-সমর্থকরা আপ্লুত।

ডিসেম্বর ধামাকা ও ডেডলাইন
বিগত কয়েকদিন ধরেই উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে বঙ্গ বিজেপির দুই শীর্ষ নেতার মধ্যে। সম্প্রতি ডিসেম্বর ধামাকা ও বেঙ্গল ডেডলাইন নিয়ে উভয়ের মধ্যে বিতর্ক তৈরি হয়। তারপর শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে পদপিষ্টের ঘটনাতেও বিতর্ক বাধে। দিলীপ ঘোষ একহাত নেন শুভেন্দু অধিকারীকে।

একেবারে অন্য মেজাজে দিলীপ
শুক্রবার সেইসব বিতর্কের অবসান ঘটিয়ে দিলীপ ঘোষ বলেন, একই দলে একই আদর্শ নিয়ে কাজ করলেও কিছু বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে। এদিন দিলীপ ঘোষের মুখে শোনা গিয়েছে নমনীয়তা। কিন্তু বিগত দুদিন তাঁকে দেখা গিয়েছে একেবারে অন্য মেজাজে।

শুভেন্দুর দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন
সম্প্রতি হাজরার মঞ্চে শুভেন্দু অধিকারী নাম না করে দিলীপ ঘোষের সমালোচনা করেন। মর্নিং ওয়াক নিয়ে কটাক্ষ করেন দিলীপ ঘোষকে। তার জবাবও দেন দিলীপ ঘোষ। শুভেন্দুকে উদ্দেশ্য করে তিনি বলেন, মর্নিং ওয়াকে বেরোতে গেলে দম থাকার দরকার। তারপর পদপিষ্টের ঘটনায় শুভেন্দুর দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

মৃদুমন্দ দখিনা বাতাস বিজেপিতে
তবে শুক্রবার তোপ দাগাদাগি অবসান ঘটল। উভয়ে পাশাপাশি বসলেন দলীয় বৈঠকে। অমিত শাহ সন্ধ্যায় আসছেন, তিনি বৈঠকও করতে পারেন দলের শীর্ষ নেতাদের সঙ্গে। তার আগে বিজেপিতে হঠাৎ করে মৃদুমন্দ দখিনা বাতাস বইতে শুরু করেছে। তবে সম্পর্কের শৈত্য একেবারে কেটে গেল, তা এখনই বলা যায় না।












Click it and Unblock the Notifications