তৃণমূলের চক্রান্তেই এই ঘটনা! মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করে অভিষেককে জবাব শুভেন্দুর

১ হাজারের মধ্যে ৯৯৮টা শোভাযাত্রায় কোনও সমস্যা হয়নি! শুধুমাত্র হাওড়া এবং ডালখোলাতে কেন অশান্তি হল? প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা। শুক্রবার বিকেলে বিজেপির রাজ্য দফতরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। আর সেখান থেকেই এই বিষয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। শুধু তাই নয়, এর পিছনে তৃণমূলের চক্রান্ত আছে বলেও মনে করছেন তিনি। আর তা ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল দায়ী

মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল দায়ী

অন্যদিকে এই বিষয়ে ব্যাখ্যা দিয়ে গিয়ে শুভেন্দু বলেন, রামপুরহাটের বগটুই এবং সাগরদিঘির নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে। আর এরপর থেকেই তৃণমূল সুপ্রিমো সংখ্যালঘু ভোট চলে যাচ্ছে বলে আতঙ্কিত ছিলেন। এনআরসি নামে সংখ্যালঘুদের ভয় দেখানো হয়েছিল। কিন্তু সেই ভোট ফিরিয়ে আনতে পুলিশকে নিষ্ক্রিয় রেখে তৃণমূলের ওয়ার্ড সভাপতি এবং কাউন্সিলারের এক স্বামীকে সামনে রেখে এই ষড়যন্ত্র তৈরি করা হয়েছ বলে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। এই ঘটনার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল দায়ী বলেও এদিন মন্তব্য করেন তিনি।

মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন বিরোধী দলনেতা

মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন বিরোধী দলনেতা

অন্যদিকে রুট বদল নিয়েও এদিন মুখ্যমন্ত্রীকে একহাত নেন। বলেন, ওই রাস্তা দিয়েই হাওড়া ময়দান যেতে হয়। এই বিষয়ে পুলিশের অনুমতির কিছু নথিও সাংবাদিকদের সামনে তুলে ধরেন বিরোধী দলনেতা। আর তা তুলে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন বিরোধী দলনেতা। তাঁর কথাও কোনও রুট বদল হয়নি। আর এই মিথ্যা বলার জন্যে রামভক্ত এবং বাংলার জনগণের কাছে ক্ষমা চাওয়ার দাবিও তোলেন নন্দীগ্রামের এই বিধায়ক। পাশাপাশি এই ঘটনার জন্যে পুলিশমন্ত্রী মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তিনি।

নজরে এড়াতেই এই ঘটনা ঘটানো হয়েছে

নজরে এড়াতেই এই ঘটনা ঘটানো হয়েছে

অন্যদিকে দুর্নীতি সহ একাধিক ইস্যুতে চাপে শাসকদল। ডিএ'র দাবিতে উত্তাল কলকাতা। আর এই সমস্ত ঘটনা থেকে নজরে এড়াতেই এই ঘটনা ঘটানো হয়েছে বলেও দাবি শুভেন্দু অধিকারী। এই বিষয়ে আরও বৃহৎ আন্দলনে পথে হাঁটবেন বলেও এদিন হুঁশিয়ারি শোনা গিয়েছে তাঁর মুখে। অন্যদিকে বিরোধী সিপিএম -কংগ্রেসকেও হাওড়া এবং ডালখোলা নিয়ে আক্রমণ শানান বিরোধী দলনেতা। এই বিষয়ে মতামত জানানোর আহ্বান দেন তিনি। পাশাপাশি কাদের ক্ষমতায় রাখতে চাইছেন সে বিষয়টি স্পষ্ট করার উচিৎ বলে মন্তব্য করেন বিজেপি নেতা।

অভিষেকের অভিযোগের জবাব শুভেন্দুর

অভিষেকের অভিযোগের জবাব শুভেন্দুর

রামের মিছিলে বন্দুক কেন নিয়ে আসা হয়েছে? সেই সমস্ত ছবি পোস্ট করে বিজেপিকে একহাত নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অভিযোগের জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী। বলেন, "আমাদের লোক আগুন জ্বালানোর কাজ করে না। কেউ পিস্তল নিয়ে মিছিলে গেলে আমরা তাকে সমর্থন করি না। এমনকি যার হাতে পিস্তল ছিল তাঁর বিরুদ্ধে কোন ব্যবস্থা নিলে বিজেপি কিছু বলবে না বলেও দাবি বিরোধী দলনেতার।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+