কেন রুজিরা-মেনকাকে গ্রেফতার করছে না CBI? চাপ বাড়িয়ে 'পাপিষ্ঠ' অভিষেককে নিশানা শুভেন্দুর
ভাইপো ছাড়া কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় কোনও পরিচিতি আছে। এদিন রাজ্য বিজেপির প্রদেশ কার্যকারিণী বৈঠকের পরে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি প্রশ্ন করেন, কোন কলেজের গেটে ছাত্র রাজনীতি সে করেছে, ২০১১-র আগে সিপিআইএমের হাতে কটা লাঠি খেয়েছে?
শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন, একটা রাজনৈতিক নেতার বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই। তাঁর বিরুদ্ধে শুরু চুরির মামলা। কয়লা চুরির, বালি চুরি, গরু চুরি আর নিয়োগ দুর্নীতি। তিনি চ্যালেঞ্জ করে বলেন, রুচিরা নারুলার পরিচয় আইডেন্টিফাই করুন। তিনি বলেন, থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে সরাসরি চার বছর কয়লার টাকা গিয়েছে।

বিরোধী দলনেতা অভিযোগ করেন, বউকে যে চোর সাজায় তার থেকে বড় পাপিষ্ঠ আর নেই। তিনি প্রশ্ন করেন মেনকা গম্ভীরই বা হন। লন্ডনের অ্যাকাউন্টেই বা টাকা গেল কীভাবে। তিনি বলেন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সব জায়গায় প্রোটেকশন উঠে গিয়েছে। আর এজেন্সি তাঁকে ছেড়ে রেখেছে বলেও অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সুর চড়িয়ে শুভেন্দু অধিকারী এদিন বলেন, কেন রুজিরা নারুলা আর মেনকা গম্ভীরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে না? কেন চোরেদের ছেড়ে রাখা হয়েছে, সেই প্রশ্নও করেন তিনি। শুভেন্দু অধিকারী আরও অভিযোগ করেন, লিপস অ্যান্ড বাউন্ডসে বাবা-মাকে ডিরেক্টর করে সুভাষ আগরওয়ালের কোম্পানির মাধ্যমে সাড়ে চার কোটি পেয়েছে।

বিরোধী দলনেতা বলেন, গোটা বংশটাকে চোর বানিয়েছে, যা কিনা ভাবা যায় না। বারে বারে তাঁর নাম করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এব্যাপারে শুভেন্দু অধিকারী বলেন, পায়ে কাঁটা ফুটলে বলবেই। এদিনও তিনি কুণাল ঘোষকে চোর ডাকাত বলে নিশানা করেন।
শুভেন্দু অধিকারী এদিন অভিযোগ করেন, দার্জিলিং-এর মূলবাসীরা যেহেতু পিসি-ভাইপোকে ভোট দেন না, সেই কারণে সেখানকার সমস্যার সমাধন করতে চাননি মুখ্যমন্ত্রী। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়কে বঞ্চিত করেছেন বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা।

মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন, ততদিন অর্থ কমিশনের টাকা পাবেন না দার্জিলিং। কেননা ওই জেলাকে পঞ্চায়েত এলাকার বাইরে রাখা হয়েছে। অন্যদিকে এই মন্ত্রিসভার এক সিনিয়র মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন উত্তরবঙ্গের দুই কমিউনিটিকে বহিরাগত। তারপরেও ওই মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী ২৮ মে এলাকার বিজেপি কর্মীদের ওপরে হামলার প্রতিবাদ করে এলাকায় বিছির বের করা হবে। তিনি চ্যালেঞ্জ জানিয়ে বলেন, পারলে যেন সরকার তা আটকায়।












Click it and Unblock the Notifications