শুভেন্দুর রক্ষাকবচকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের, ফিরতে হল হাইকোর্টেই
শুভেন্দুর রক্ষাকবচকে চ্যালেঞ্জ, সুপ্রিমকোর্টে ধাক্কা রাজ্যের, ফিরতে হল হাইকোর্টেই
আসনসোল কাণ্ডে শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার। কিন্তু আর্জি শুনলই না শীর্ষ আদালত। মামলা নিয়ে ফিরতে হল হাইকোর্টেই। শুভেন্দু অধিকারীকে রক্ষাকবচ িদয়েছে হাইকোর্ট সেকারণে গ্রেফতার করা যাবে না তাঁকে। এদিকে আসানসোলে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যুর ঘটনায় শুভেন্দু অধিকারীর গ্রেফতারি দাবি করেছে শাসক দল।

সুপ্রিম কোর্টে ধাক্কা
গ্রেফতার করা যাবে না শুভেন্দু অধিকারীকে। এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আসানসোল কাণ্ডে শুভেন্দু অধিকারীর সেই রক্ষাকবচকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। কিন্তু সুপ্রিম কোর্ট সেই আর্জি শুনতেই রাজি হয়নি। এক কথায় কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে। কলকাতা হাইকোর্টেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার মামলা দায়ের করার তোরজোর শুরু করে দিয়েছে রাজ্যসরকার। সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে আর্জি জানিয়েছিল রাজ্য। কিন্তু বিচারপতি তা শুনতে রাজি হয়নি। রাজ্য সরকারের হয়ে আদালতে সওয়াল করেছিলেন অভিষেক মনুসিংভি।

হাইকোর্টে ফিরতে হল রাজ্যকে
শুভেন্দু অধিকারীকে রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। গ্রেফতার করা যাবে না বিরোধী দলনেতাকে। তার জেরেই একধিক মামলায় শুভেন্দু অধিকারীর গ্রেফতারি আটকে গিয়েছে। সেকারণেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। কিন্তু তাতেই সুরাহা হল না। সেই ফিরতে হল হাইকোর্টেই। সুপ্রিম কোর্ট এই মামলা হাইকোর্টেই জানাতে বলেছে। তবে তা বলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করা যাবে না তা নয়। আসানসোলের ঘটনায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে তাঁকে গ্রেফতারের দাবি জানিয়েছেন কুণাল ঘোষ।

শুভেন্দুকে গ্রেফতারের দাবি
অনুমতি না নিয়ে গরিব মানুষকে নিয়ে রাজনীতি করছেন শুভেন্দু অধিকারী। যার পরিণতি আসানসোলের ঘটনা। এক শিশু সহ ৩ জনের প্রাণ গিয়েছে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে। গরিব মানুষের প্রাণ নিয়ে এই ধরনের ছেলে খেলা একেবারেই উচিত নয় দাবি করে অবিলম্বে রাজ্যর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন কুণাল ঘোষ। তিনি দাবি করেছেন শুভেন্দু অধিকারীর নামে আসানসোলের ঘটনা নিয়ে এফআইআর করা উচিত। এই নিয়ে তুমুল টানাপোড়েন শুরু হয়েছে শাসক দলের সঙ্গে বিজেপি।

শুভেন্দুর সমালোচনায় দিলীপও
আসানসোলের ঘটনার পর বিজেপির অন্দরে বিরোধ প্রকাশ্যে এসে পড়েছে। বৃহস্পতিবার সকালে শুভেন্দু অধিকারী এক প্রকার ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। তিনি বলেছেন, তারিখ নিয়ে রাজনীতি আমরা করি না। এমনকী আসানসোলের অনুষ্ঠানে পর্যাপ্ত ভলেন্টিয়ারের ব্যবস্থা করা উচিত ছিল বলেও মন্তব্য করেছেন তিনিষ অর্থাৎ পুরো ঘটনাটি নিয়েই অসন্তোষ প্রকাশ করেছেন দিলীপ ঘোষ। শুধুমাত্র পুলিশের ভরসায় এতবড় অনুষ্ঠান হয় না বলে মন্তব্য করেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications