তিন কোম্পানির মাধ্যমেই কোটি টাকা সাদা করা হত! ইডির স্ক্যানারে 'কালীঘাটের কাকু'

Education Scam: ইডির স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ 'কালীঘাটের কাকু'র ভূমিকা! শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় ৯ ঘন্টা সিবিআইকে জেরা করে সিবিআই। একদিকে যখন এই জিজ্ঞাসাবাদ চলছে অন্যদিকে নিয়োগ দুর্নীতিতে একাধিক জায়গাতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

তল্লাশি চলে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'র বাড়ি সহ একাধিক তাঁর অফিসে। এমনকি তাঁর ঘনিষ্ঠ বেশ কয়েকজনের বাড়িতেও একযোগে তল্লাশি চলে বলে জানা গিয়েছে। সুত্রের খবর, অন্তত ১৬ টি জায়গাতে তল্লাশি চলে। টানা ১৫ ঘন্টা তল্লাশি চলে।

ইডির স্ক্যানারে কালীঘাটের কাকু

আর এই তল্লাশিতে একাধিক চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন আধিকারিকরা। কোটি কোটি টাকা লেনদেনের একটা তথ্য পাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুধু তাই নয়, ১৫০০ পাতার একটি নথি দীর্ঘ তল্লাশিতে পেয়েছে ইডি। সেই সমস্ত নথি কিসের তা খতিয়ে দেখা হচ্ছে। এমনকি তল্লাশিতে অন্তত ২০ জায়গায় সম্পত্তির হদিশ মিলেছে বলে খবর। যদিও সুজয়বাবুর দাবি, তাঁর সম্পত্তি মাত্র তিনটি।

একটি তাঁর নিজস্ব বাড়ি, একটি পৈত্রিক বাড়ি বর্তমানে ফ্ল্যাট হয়েছে। সেখানে একটি ফ্ল্যাট রয়েছে। এমনকি ফ্রেজারগঞ্জে পাঁচজনের সঙ্গে মিলে ১০ কাটার কাছে একটি জমি রয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন অভিষেক ঘনিষ্ঠ এই ব্যক্তি। তবে তা মানতে নারাজ ইডি। অন্যদিকে দীর্ঘ তল্লাশিতে তিনটি সংস্থার খোঁজ পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

মনে করা হচ্ছে, এই সমস্ত সংস্থার মাধ্যমেই কালো টাকা সাদা করা হয়েছে। যদিও এই বিষয়ে আরও নিশ্চিত হতে চাইছেন তদন্তকারীরা। ফলে সমস্ত তথ্য যাচাই করা হচ্ছে ছাড়াও সুজয় কৃষ্ণের বাড়ি থেকে প্রচুর হার্ডডিস্ক এবং পেন ড্রাইভ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

তা ছাড়া সুজয়কৃষ্ণর ফোন-সহ ১১টি মোবাইল বাজেয়াপ্ত করা হয় বলে খবর। সমস্ত কিছু ফরেন্সিকে পাঠানো হয়েছে। অন্যদিকে এক পার্থ ঘনিষ্ঠের বাড়িতেও চলে তল্লাশি।

তাপস কুন্তলের মুখে কালীঘাটের কাকু

উদ্ধার হওয়া সমস্ত নথি এখন খতিয়ে দেখা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, নিয়োগ দুর্নীতিতে ধৃত তাপস মন্ডলের মুখে প্রথম কালীঘাটের কাকুর নাম উঠে আসে। তার কাছে নিয়োগ দুর্নীতির টাকা গিয়েছে বলেও দাবি সামনে আসে। পরে যদিও সুজয় জানান, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে কাজ করেন।

আর সেজন্যেই তাঁর বিরুদ্ধে রাজনীতি করা হচ্ছে। যদিও শনিবার দীর্ঘ জেরা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক। সেখানে সুজয়কৃষ্ণ ভদ্রকে চেনেন কিনা জিজঙ্গেস করা হলে তাঁর দাবি, আমি চিনি না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+