পঞ্চায়েত ভোট দোরগোড়ায়, তড়িঘড়ি সুব্রতকে সভাপতির পদে বসালেন মমতা

কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল মুর্শিদাবাদ। সেই মুর্শিদাবাদে ধীরে ধীরে প্রভাব বিস্তার করতে সফল হয়েছে তৃণমূল। আর তার সূত্রধর ছিলেন মান্নান হোসেন। তাঁর অবর্তমানেই শূন্য হয় জেলা সভাপতির পদটি।

আবদুল মান্নান হোসেনের মৃত্যুতে মুর্শিদাবাদ জেলা সভাপতির পদটি ফাঁকা হয়েছিল। তাই এক সপ্তাহের মধ্যেই সেই পদে নতুন সভাপতি এলেন। সেইসঙ্গে মুর্শিদাবাদ জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী নতুন জেলা কমিটিও তৈরি করে দিলেন। তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে আলোচনা করেই এই কমিটি গঠন করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের পরই নয়া জেলা কমিটি চূড়ান্ত হয়।

তড়িঘড়ি সুব্রতকে সভাপতির পদে বসালেন মমতা

কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল মুর্শিদাবাদ। সেই মুর্শিদাবাদে ধীরে ধীরে প্রভাব বিস্তার করতে সফল হয়েছে তৃণমূল। আর তার সূত্রধর ছিলেন মান্নান হোসেন। কিন্তু মাত্র সাতদিন আগে কিডনি সংক্রান্ত সমস্যায় কলকাতার বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সেই কারণেই ফাঁকা হয়ে পড়েছিল মুর্শিদাবাদ জেলার তৃণমূল সভাপতির পদটি।

সেই পদেই বসানো হল সুব্রত সাহাকে। জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি হলেন মন্ত্রী জাকির হোসেন ও মান্নান-পুত্র সৌমিক হোসেন। সহ সভাপতি ও মুখপাত্র করা হয়েছে অশোক দাসকে। জেলার চেয়ারম্যান পদে রেখে দেওয়া হয়েছে মহম্মদ সোহরাবকে।

তড়িঘড়ি সুব্রতকে সভাপতির পদে বসালেন মমতা

উল্লেখ্য, বর্তমানে মুর্শিদাবাদ জেলার দায়িত্বে রয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই অধীরের গড়ে ঘাসফুল ফুটতে শুরু করে। এবারই প্রথম এই জেলায় শক্তিধর প্রতিপক্ষের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই কারণে কোনওমতেই এক ইঞ্চি জায়গাও ছাড়তে রাজি নন তিনি।

এদিনই শুভেন্দু অধিকারী নয়া জেলা কমিটি গঠন করে কমিটির কার্যপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সবাইকে দায়িত্ব বুঝিয়ে দেন। পঞ্চায়েত ভোটের লক্ষ্যে জেলা সভাপতি তথা সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহাকে বিশেষ দায়িত্ব নেওয়ার পরামর্শ দেন। কোন পথে তৃণমূল এগোবে কংগ্রেস-সিপিএম ও বিজেপির বিরুদ্ধে লড়াইয়েও তাও বুঝিয় দেন শুভেন্দু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+