কেশপুরে কর্মীদের মাথায় ডাণ্ডা পড়লে বরদাস্ত নয়! হুঁশিয়ারি শুভেন্দুর
নন্দীগ্রামে সিপিএমের হার্মাদদের সোজা করেছি, লালগড়ে মাওবাদীদের বিরুদ্ধে লড়াই করেছি, কেশপুরে কোনও কর্মীর মাথায় ডান্ডা পড়লে বরদাস্ত করা হবে না।
নন্দীগ্রামে সিপিএমের হার্মাদদের সোজা করেছি, লালগড়ে মাওবাদীদের বিরুদ্ধে লড়াই করেছি, কেশপুরে কোনও কর্মীর মাথায় ডান্ডা পড়লে বরদাস্ত করা হবে না। রবিবার কেশপুরে এক সভায় এই ভাবে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপির অত্যাচারের কারণে কেশপুর এলাকার অনেক মানুষ ঘরছাড়া। এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'নেতা মন্ত্রীরা ঘরছাড়া হয় না, সাধারণ মানুষ ঘরছাড়া হয়। এটা কেন হবে? তারা এটা বন্ধ করতে চান।' এর সঙ্গে তিনি বিজেপিকে আক্রমণ করে বুঝিয়ে দেন, যে তৃণমূল কংগ্রেসের লোকজনের ওপর কোনও হামলা হলে তিনি ছেড়ে দেবেন না। তারা রাজপথে রাজনৈতিক লড়াই চালিয়ে যাবেন, বলেছেন তিনি।
কয়েক দিন আগে কেশপুর এলাকার আনন্দপুরে সভা করে বিজেপি দাবি করে, কেশপুর হবে তৃণমূল কংগ্রেসের শেষ পুর। খুব তাড়াতাড়ি সেখানেই তৃণমূল কংগ্রেস সভা করবে বলে এদিন ঘোষণা করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।












Click it and Unblock the Notifications