প্রশাসনের উদাসীনতা, দিদিমণিদের গড় হাজিরায় ধুঁকছে অঙ্গনওয়ারি

যখন মন আসে তখন আসেন কাজে! কোনো বাড়ি বা অন্য কোনও কর্মক্ষেত্রে নয়, এছবি আলিপুরদুয়ারের অঙ্গনওয়ারির, সেখানে দিদিমণিরা আসেন নিজের খেয়াল খুশিতে!

যখন মন আসে তখন আসেন কাজে! কোনো বাড়ি বা অন্য কোনও কর্মক্ষেত্রে নয়, এছবি আলিপুরদুয়ারের অঙ্গনওয়ারির, সেখানে দিদিমণিরা আসেন নিজের খেয়াল খুশিতে!

প্রশাসনের উদাসীনতা, দিদিমণিদের গড় হাজিরায় ধুঁকছে অঙ্গনওয়ারি

প্রায় দিনই সহকর্মীদের চালাতে হয় অঙ্গনওয়ারি কেন্দ্র। এমনওকি সোমবার থেকে শনিবার প্রায় দিনই দিদিমণিরা আসেননা বলেও অভিযোগ।

দিনের পর দিন এমন ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের বাকলা এলাকায়। এই অঙ্গনওয়ারি কেন্দ্রে ৩৫ জন ছাত্র থাকলেও হাতে গোনা চার পাঁচ জন ছাত্র খাবার খায়। সপ্তাহে তিন দিন ডিম ভাত দেওয়া হয়। এই এলাকার বাসিন্দা প্রানতোষ দেবনাথ ও সুকুমার দেবনাথ এই অঙ্গনওয়ারি কেন্দ্র নিয়ে অনেক অভিযোগ করেছেন ।

ডাল নেই ,ভাত নেই, এমন ভাবেই ছাত্র দের খেতে হয় । বারবার তাদের বলেও কোন লাভ হয়নি। এমনকি সুপার ভাইজারকে বলেও কিছু হয়নি । ফলে এই অঙ্গনওয়ারি কেন্দ্র নিয়ে এখন চিন্তায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের কথায় রাজ্য সরকার এ বিষয়ে উদাসীন।

স্থানীয় পঞ্চায়েত থেকে বিডিও পর্যন্ত বার বার অভিযোগ জানালেও কোনো ব্যাবস্থা নেয়নি কেউই। প্রশাসনের এমন উদাসীনতায় এক প্রকার সুযোগ পাচ্ছে অঙ্গনওয়ারীর দিদি মণিরা। কিন্তু স্থানীয় ছেলে মেয়েদের শুধু মাত্র শিক্ষার জন্য কেন্দ্রীয় সরকারের এই ভাবনা যা রাজ্য সরকারের উদাসীনতায় এভাবে নষ্ট হবে এটা উচিত নয় বলেই মনে করছেন তারা। স্থানীয় পঞ্চায়েত সূত্রে ঐ কেন্দ্রের বিষয়ে কিছু অভিযোগ পেয়েছেন বলে স্বীকার করা হয়েছে। দ্রুত এ বিষয়ে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে দাবি করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+