বালুরঘাটে বন্ধ্যাত্বকরণের পর অসুস্থ ৫ মহিলা
বন্ধ্যাত্বকরণ করার পর অসুস্থ হয়ে পড়লেন পাঁচ জন মহিলা। বালুরঘাট থানার খাসপুর গ্রামীণ হাসপাতালের ঘটনা।
বন্ধ্যাত্বকরণ করার পর অসুস্থ হয়ে পড়লেন পাঁচ জন মহিলা। বালুরঘাট থানার খাসপুর গ্রামীণ হাসপাতালের ঘটনা।

পরিবার সূত্রে খবর, ওই পাঁচ জন মহিলা ১০ - ১২ দিন ধরে ওই হাসপাতালে চিকিৎসাধীন। সকলেরই বন্ধ্যাত্বকরণের জন্য অস্ত্রোপচার হয়। কিন্তু সেই অস্ত্রোপচারের জায়গায় জটিল সমস্যা দেখা দিয়েছে বলে অভিযোগ। যদিও ঘটনায় ভয়ের কিছু নেই বলে জানিয়েছেন বিএমএইচ অর্পণ সরকার।
উল্লেখ্য, জুলাই মাসের শেষের দিকে খাসপুর গ্রামীণ হাসপাতালে বন্ধ্যাত্বকরণ করিয়েছিলেন বালুরঘাট ব্লকের কামালপুর, রায়পুর ও কাষ্ঠগর এলাকার তিন গৃহবধূ। বাড়ি যাওয়ার পরই তাঁরা ফের অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। চিকিৎসার গাফিলতির কারণেই এমন ঘটনা ঘটেছে বলে রোগীর আত্মীয়দের অভিযাগ। অস্ত্রোপচারের স্থানে ব্যথা ও জ্বালা শুরু হতে থাকে বলে অভিযোগ। অবশেষে গত আগস্ট মাসের শেষের দিকে তিন গৃহবধূকে ফের খাসপুর গ্রামীণ হাসপাতালে গিয়ে ভর্তি হয়।












Click it and Unblock the Notifications