লকডাউনে বন্দি মানুষদের জন্য উদ্যোগ, লক্ষ মানুষকে খাবারের প্যাকেট পাঠালেন শুভেন্দু
প্রায় একলক্ষ মানুষের জন্য একসপ্তাহের খাবারের ব্যবস্থা করলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই একলক্ষ মানুষ পরিবহণমন্ত্রীর নিজের জেলা পূর্ব মেদিনীপুরের নয়, এইসব মানুষ ছড়িয়ে রয়েছেন ঝাড়গ্রাম,
প্রায় একলক্ষ মানুষের জন্য একসপ্তাহের খাবারের ব্যবস্থা করলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই একলক্ষ মানুষ পরিবহণমন্ত্রীর নিজের জেলা পূর্ব মেদিনীপুরের নয়, এইসব মানুষ ছড়িয়ে রয়েছেন ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং মালদহ, উত্তর দিনাজপুর জেলায়।

মন্ত্রীর উদ্যোগে খাবারের প্যাকেট
লকডাউনের জেরে বহু মানুষ অসুবিধায়। তাই পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে একাধিক জেলায় খাবারের প্যাকেট পাঠানো হল। কাঁথি থেকে নিজে পর্যবেক্ষণের মাধ্যমে খাবার পাছানোর বন্দোবস্ত করেছেন মন্ত্রী।

খাবারের প্যাকেটে যা যা রয়েছে
খাবারের প্যাকেটে রয়েছে ৫ কেজি টাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি মুড়ি, ৫ প্যাকেট বিস্কুট। জেলায় জেলায় লরি করে এই খাবার পাছানো হচ্ছে। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রামে এই খাবার পাছানো হয়েছে। আর মুর্শিদাবাদ, মালদহ ও উত্তর দিনাজপুরে সেই খাবার বুধবারের পর বৃহস্পতিবারেও পাঠানো হবে।

শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া
পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী রেশনের মাধ্যমে বিনামূল্যে চালগমের ব্যবস্থা করেছেন। কিন্কু অনেকের কাছে তা এখনও পৌঁছয়নি। তাই এবার সেইসব মানুষদের কাছে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। তবে এইসব কাজে প্রচার চান না মন্ত্রী। এটা তাঁর নৈতিক কর্তব্য বলেও মন্তব্য করেছেন তিনি।

লকডাউনে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার
এর আগে দেখা গিয়েছে লকডাউনের পরে রাজ্যের বেশ কিছু জায়গায় আটকে পড়া শ্রমিকদের তাঁদের নিজেদের জেলায় পাঠানোর বন্দোবস্ত করেছেন মন্ত্রী।












Click it and Unblock the Notifications