সিভিক ভলান্টিয়ারদের ভাতা বাড়ল ১০০০ টাকা, বাংলার এই সমস্ত কর্মীদের জন্যে 'কল্পতরু' মমতা
State Budget 2024: সিভিক ভলান্টিয়ারদের জন্যে রাজ্য বাজেটে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের (West Bengal CM)। এক ধাক্কায় ভাতা বাড়ল ১০০০ টাকা। একই সঙ্গে মিড ডে মিলের রাঁধুনিদের বেতনও বাড়ানো হয়েছে। পাশাপাশি চুক্তিভিক্তিক গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মীদেরও বেতন বাড়ানোর ঘোষণা করা হয়েছে রাজ্য বাজেটে।
এর এই ঘোষণায় কয়েক লাখ মানুষ উপকৃত হবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WestBengal CM)। একই সঙ্গে পাঁচ লাখ কর্মসংস্থানের দিশা রাজ্য বাজেটে (State Budget 2024) রয়েছে বলে এদিন জানান তিনি।

২০২৪-২৫ অর্থবছরের জন্যে বিধানসভায় আর্থিক বাজেট (State Budget 2024) পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। লোকসভা ভোটের আগে এই বাকেটে একগুচ্ছ ঘোষণা করেন তিনি। ঘোষণা করা হয় বেশ কিছু নতুন প্রকল্পের।
পাশাপাশি ভাতা বাড়ানোর ঘোষণাও (State Budget 2024) করা হয় বাজেটে। সেই মতো সিভিক ভলান্টিয়ারদের ভাতা এক ধাক্কায় বেড়ে ১০০০ টাকা করা হল। ভাড়া বাড়ছে গ্রিন এবং ভিলেক পুলিশদের। এজন্যে ১৮০ কোটি টাকা রাজ্যে সরকারের তরফে বরাদ্দ করা হয়েছে বলে বলে জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য।
একই সঙ্গে পুলিশে চাকরির সুযোগও বাড়ানো হয়েছে। আগে ১০ শতাংশ সিভিক ভলান্টিয়ার এবইং ভিলেজ পুলিশরা রাজ্য পুলিশে কাজের সুযোগ পেত। এখন তা বাড়িয়ে ২০ শতাংশ করা হল। অন্যদিকে মিড ডে মিলের রাঁধুনিদের বেতন ১০০০ টাকা থেকে ১৫০০ টাকা করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, এই সমস্ত কাজের সঙ্গে যারা যুক্ত তাঁরা খুবই গরীব হয়। স্কুল বন্ধ থাকলে কাজ থাকে না ওদের। কষ্টের মধ্যে থেকে চলতে হয়। এই সমস্ত মানুষের কথা ভেবেই রাঁধুনিদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
পাশাপাশি চুক্তিভিক্তির গ্রুপ সি এবং গ্রুপ ডি কাজের সঙ্গে যুক্ত কর্মীদের বেতন বাড়ানোর ঘোষণাও এদিন করা হয়েছে রাজ্য বাজেটে। সেই মতো তিন হাজার এবং সাড়ে তিন হাজার করে ভাতা বাড়বে। অন্যদিকে চুক্তিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত কর্মীরা চাকরি ছাড়লে কিছু টাকা পেতেন।
বাজেটে সেই টাকার পরিমাণ বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হয়েছে। ভোটের মুখে জনমুখী একের পর এক ঘোষণায় খুশি বহু মানুষ। অর্থমন্ত্রী জানিয়েছেন, আগামী এপ্রিল মাস থেকেই এই সিদ্ধান্ত (State Budget 2024)কার্যকর হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications