'থ্যাঙ্ক ইউ দিদি', মমতার শুভেচ্ছা বার্তা পেয়েই হাসিমুখে বঙ্গসন্তান সৌরভ আরও যা বললেন
ভারতীয় ক্রিকেট প্রধানের মসনদে এবার শুধু আনুষ্ঠানিকভাবে বসবার পালা তাঁর। বিসিসিআই প্রধানের দায়িত্বে এবার 'বাংলার গর্ব' মহারাজ।
ভারতীয় ক্রিকেট প্রধানের মসনদে এবার শুধু আনুষ্ঠানিকভাবে বসবার পালা তাঁর। বিসিসিআই প্রধানের দায়িত্বে এবার 'বাংলার গর্ব' মহারাজ। আর এই খবর গোটা দেশের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছতেই তিনি শুভেচ্ছা বার্তা জানান সিএবি প্রধান তথা দেশের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক সৌরভকে। এরপর মুম্বই থেকে দিদিকে জবাব দিলেন বাঙালির দাদা।
|
সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রতিক্রিয়া
'আপনি বাংলাকে গর্বিত করেছেন' , এভাবেই এদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই প্রেসিডেন্টের মসনদে সৌরভের অধিষ্ঠিত হওয়ার ঘটনাকে ব্যাখ্যা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার জবাবে দিদিকে ধন্যবাদ জানাতে ভোলেননি সৌরভ।

'থ্যাঙ্কইউ দিদি '
মুম্বইতে বোর্ড সভাপতির পদে মনোনয়ন জমা দিতে গিয়ে সাংবাদিকদের একাধিক প্রশ্নের মুখে পড়েন সৌরভ। আর তখনই তাঁকে জিজ্ঞাসা করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তার প্রসঙ্গ। যার জবাবে সৌরভ ঠোঁটের কোণে মুচি হাসি নিয়ে বলেন, ' থ্যাঙ্ক ইউ দিদি' একটু থেমেই বঙ্গসন্তানের মুখে আসে 'দিদি ইজ দিদি' মন্তব্য। তখন ঝকঝকে সৌরভের মুখে কোথাও যেন ছিল পরিতৃপ্তির হাসি।
|
মমতার বার্তা
এদিন, মমতা বন্দ্যোপাধ্যয় সৌরভের বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার খবর পেতেই একটি টুইট বার্তায় জানান, সৌরভকে আন্তরিক শুভেচ্ছা বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার জন্য। অনেক শুভ কামনা। আপনি দেশ ও বাংলাকে গর্বিত করেছেন ।












Click it and Unblock the Notifications