নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দুকে নিশানা, কুণাল ঘোষের বিরুদ্ধে ফৌজদারি মামলা বিরোধী দলনেতার ভাইয়ের
নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দুকে নিশানা, কুণাল ঘোষের বিরুদ্ধে ফৌজদারি মামলা বিরোধী দলনেতার ভাইয়ের
কুণাল ঘোষের নামে মামলা দায়ের করলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ত শুভেন্দু অধিকারীর ভাই। গতকাল নন্দীগ্রামে শহিদ দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে অত্যন্ত অশালীন ভাষায় শুভেন্দু অধিকারীকে নিশানা করেছিলেন তৃণমূল কংগ্রেস নেতা। তার প্রতিবাদেই বিরোধী দলনেতা মামলা দায়ের করেছেন সৌমেন্দু অধিকারী।
Recommended Video

কুণাল ঘোষের বিরুদ্ধে মামলা
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের করলেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। গতকাল নন্দীগ্রামের সভা থেকে শুভেন্দু অধিকারীকে অশালীন ভাষায় আক্রমণ করেছিলেন কুণাল ঘোষ। তারপরেই রাজ্যের বিরোধী দলনেতার ভাই সৌমেন্দু অধিকারী কাঁথি থানায় কুণাল ঘোষের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছেন তিনি। আইনদীবী মারফৎ মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।

শুভেন্দুকে নিশানা কুণালের
শুভেন্দু অধিকারীকে গতকাল নন্দীগ্রামের শহিদ মঞ্চ থেকে তীব্র ভাষায় নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। যাকে বলে শালীনতার মাত্রা ছাড়িয়ে মন্তব্য করেছেন িতনি। গোটা অধিকারী পরিবারকে নিশানা করে অকথ্য ভাষায় আক্রমণ করেছেন তিনি। 'বেইমান', 'অকৃতজ্ঞ, 'জানোয়ার' এবং 'এক বাপের ব্যাটা' এরকম একাধিক ভাষায় নিশানা করেছেন তিনি। রাজ্যের বিরোধী দলনেতাকে এভাবে কদর্য ভাষায় নিশানা করা কোনও ভাবেই মেনে নিতে পারেননি কুণাল ঘোষ।

কুণাল ঘোষের আক্রমণ
২০১৯ সালে বিধানসভা ভোটের ঠিক আগেই তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। তারপরেই নন্দীগ্রামে প্রার্থী হন তিনি। সেই কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস নেত্রীকে হার স্বীকার করতে হয়েছিল শুভেন্দু অধিকারীর কাছে। তারপর থেকে কার্যত নন্দীগ্রাম দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছে। এই প্রথম নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি আলাদা করে শহিদ স্মরণ করা হয়। সেই মঞ্চেই কুণাল ঘোষ কদর্য ভাষায় শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন।

কী বলেছেন কুণাল ঘোষ
শদিদ স্মরণের মঞ্চ েথকে কুণাল ঘোষ রীতিমত নিশানা বলেছিলেন, 'শুভেন্দু নন্দীগ্রামের মানুষকে ভাগ করেছেন। শুভেন্দুকে নন্দীগ্রাম থেকে উৎখাত করব আমরাই। শহিদ বেদীতে মালা দিয়ে আসতে চায় শুভেন্দু। হিন্দুত্বের এজেন্সি শুভেন্দুকে কেউ দেয়নি। বিজেপিতে গিয়ে হিন্দুত্বের বিষ ছড়াচ্ছে শুভেন্দু।' তিনি আরও বলেথেন, 'আমরা সমাজটাকে এক রাখতে চেয়েছি। বিজেপি ভাগ করতে চাইছে। সিপিএম কী করেছিল? গা জোয়ারি করে জমি নিতে চেয়েছিল। তখন শুভেন্দু কোথায় ছিল? ও তো কাঁথিতে এসি ঘরে বসেছিল। লড়াই তো আপনারা করেছিলেন। ভূমি উচ্ছেদ কমিটি এখান থেকে তৈরি হয়েছে। শহিদের রক্ত বেঁচে নিজে রাজনৈতিক কেরিয়ার তৈরি করেছে শুভেন্দু।'

ভূমিপুত্রকে আক্রমণ
শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামে ভূমিপুত্র বলাহয়। তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করার সময় থেকেই নন্দীগ্রাম আন্দোলনকে নিজের আন্দোলন বলেই মনে করতেন শুভেন্দু অধিকারী। সেখানে নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন তিনি। যদিও কুণাল ঘোষের একের পর এক নিশানার পরে কিন্তু হাততালিতে ফেটে পড়েছিল গোটা সভা চত্ত্বর।












Click it and Unblock the Notifications