মোদীর প্যাঁচ কাটিয়ে মাস্টারস্ট্রোক, অধীরকে গুরুদায়িত্বে এক ঢিলে অনেক পাখি মারলেন সোনিয়া

প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বহরমপুরের পাঁচবারের সাংসদ অধীর চৌধুরীর হাতে লোকসভায় দলের ব্যাটন তুলে দিয়ে মাস্টারস্ট্রোক দিলেন সোনিয়া গান্ধী। এক ঢিলে তিনি অনেক পাখি মারলেন।

প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বহরমপুরের পাঁচবারের সাংসদ অধীর চৌধুরীর হাতে লোকসভায় দলের ব্যাটন তুলে দিয়ে মাস্টারস্ট্রোক দিলেন সোনিয়া গান্ধী। এক ঢিলে তিনি অনেক পাখি মারলেন। লোকসভা ভোটের আগে থেকেই অধীর চৌধুরীর বিজেপি যোগ নিয়ে জল্পনা চলছিল। এদিন অধীরকে বিশেষ গুরুত্ব দিয়ে সোনিয়া সেই পথ বন্ধ করে দিলেন।

বাংলাকেও গুরুত্ব সোনিয়া গান্ধীর

বাংলাকেও গুরুত্ব সোনিয়া গান্ধীর

বাংলায় কংগ্রেসের অবস্থা আদৌ ভালো নয়। তাঁদের অস্তিত্বই এখনও বিপন্ন। তারই মধ্যে একক দক্ষতায় তিনি বহরমপুর থেকে জিতে এসেছেন। তিনি যে মু্র্শিদাবাদের রবিন হুড হিসেবে বিশেষ পরিচিতি পান, সেই নামের সঙ্গে সুবিচার করেছেন তিনি। এহেন অধীর চৌধুরীকে লোকসভায় ভারতের জাতীয় কংগ্রেসের দায়িত্ব দিয়ে সোনিয়া গান্ধী বাংলাকেও গুরুত্ব দিয়েছেন।

রাহুল গান্ধীর আমলে গুরুত্ব অধীরের

রাহুল গান্ধীর আমলে গুরুত্ব অধীরের

রাহুল গান্ধীর আমলে বাংলার কোনও নেতা এই প্রথম এত বেশি গুরুত্ব পেলেন কেন্দ্রে। এর আগে প্রণব মুখোপাধ্যায় ও প্রিয়রঞ্জন দাশমুন্সিরা বিশেষ গুরুত্ব পেয়ে এসেছেন ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী বা সোনিয়া গান্ধীর সময়ে। এবার রাহুলের আমলেও বাংলার কোনও নেতা দিল্লির রাজনীতিতে গুরুত্বের আসনে বসলেন।

লোকসভায় কংগ্রেসের ব্যাটন অধীরের হাতে

লোকসভায় কংগ্রেসের ব্যাটন অধীরের হাতে

অধীর চৌধুরী যে লোকসভায় কংগ্রেসের ব্যাটন পেতে চলেছেন- এই খবর সামনে এসেছিল সোমবারই। প্রদেশের কংগ্রেস নেতারা এই সম্ভাবনার কথা জানিয়েছিলেন। তা-ই সত্যি হল। বাংলাকে সম্মান দিলেন সোনিয়া-রাহুল। সোনিয়া গান্ধী তাঁর নাম ঘোষণা করেন লোকসভার দলনেতা হিসেবে।

সোমবারই আভাস, পিঠ চাপড়ে দিলেন মোদী

সোমবারই আভাস, পিঠ চাপড়ে দিলেন মোদী

সোমবার তিনি প্রধানমন্ত্রী ডাকা সর্বদল বৈঠকে কংগ্রেসের প্রতিনিধি দলে বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীকেও পাঠিয়েছিলেন। তখনই আভাস মিলেছিল। রাজ্যসভার দলনেতা গুলাম নবি আজাদ, উপ দলনেতা আনন্দ শর্মার সঙ্গে ছিলেন অধীর চৌধুরী। সেই সর্বদল বৈঠকে আবার অধীর চৌধুরীর পিঠ চাপড়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অধীরকে যোদ্ধার মর্যাদা দেন।

অধীরকে নিয়ে জল্পনা, ঘি ঢাললেন সোনিয়া

অধীরকে নিয়ে জল্পনা, ঘি ঢাললেন সোনিয়া

মোদীর এই চালে অধীরকে নিয়ে শুরু হয়েছিল নয়া জল্পনা। সেই জল্পনাকে উড়িয়ে দিয়ে সোনিয়া গান্ধী দিলেন মাস্টারস্ট্রোক। লোকসভায় কংগ্রেসের দলনেতা করে দিলেন অধীর চৌধুরীকে। অধীরকে নিয়ে বিজেপির খেলা এরপ্রকার বন্ধ করে দিলেন তিনি। রাহুল গান্ধী প্রদেশ কংগ্রেসের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিলেন, সোনিয়া দিলেন লোকসভার দায়িত্ব।

কংগ্রেসই আদর্শ, পুরস্কার পেলেন এতদিনে

কংগ্রেসই আদর্শ, পুরস্কার পেলেন এতদিনে

এমনিতে রাহুল গান্ধীর সঙ্গে অত্যন্ত সু-সম্পর্ক অধীরের। তবু প্রদেশ কংগ্রেসকে আরও সঙ্ঘবদ্ধ করার ভাবনা থেকে অধীরকে সরিয়ে বর্ষীয়ান সোমেনের কাঁধে দায়িত্ব চাপিয়েছিলেন। তারপরও অধীর চৌধুরী দলবদল করেননি। বরং দাঁতে দাঁত চেপে তিনি কংগ্রেসের আদর্শেই লড়াই করেছেন। তারই পুরস্কার পেলেন এতদিনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+