মর্মান্তিক পথ দুর্ঘটনা! মৃত্যু হল গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যানের ছেলের

বাইকের ধাক্কায় মৃত্যু হল গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যানের ছেলে কুণাল সরকারের।

বাইকের ধাক্কায় মৃত্যু হল গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যানের ছেলে কুণাল সরকারের। মঙ্গলবার রাতে রাস্তা দিয়ে দ্রুতগতিতে আসা একটি মোটরবাইক ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কুণাল বাবুকে গুরুতর অবস্থায় মালদায় রেফার করা হয়। মালদা যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

মর্মান্তিক পথ দুর্ঘটনা! মৃত্যু হল গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যানের ছেলের

পথ দুর্ঘটনায় চেয়ারম্যান অমলেন্দু সরকারের ছেলের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গঙ্গারামপুরে।
মোটরবাইকে থাকা তিনজনও আহত হন। সকলকে দ্রুত গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃত কুণাল সরকার গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান এর পুত্র হওয়ায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে সাধারণ মানুষের ভিড় জমে যায়। তাঁর মৃত্যুর ঘটনায় দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সহ রাজনৈতিক মহলেও নেমে আসে শোকের ছায়া। দুর্ঘটনার তদন্তে নেমেছে গঙ্গারামপুর থানার পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+