তৃতীয়ায় পথে নেমেছেন দর্শনার্থীরা! কেমন থাকতে চলেছে চতুর্থীর আবহাওয়া, এক নজরে জেলাগুলির পূর্বাভাস

সকাল থেকে আকাশ পরিষ্কার। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। তৃতীয়ায় বহু মানুষ বেরিয়ে পড়েছিলেন ঠাকুর দেখতে। কেননা আবহাওয়া দফতর আগেই সতর্ক করেছে ষষ্ঠী থেকে অষ্টমী ভোগাতে পারে আবহাওয়া। তবে পূর্বাভাস অনুযায়ী, এদিন চতুর্থী

সকাল থেকে আকাশ পরিষ্কার। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। তৃতীয়ায় বহু মানুষ বেরিয়ে পড়েছিলেন ঠাকুর দেখতে। কেননা আবহাওয়া দফতর আগেই সতর্ক করেছে ষষ্ঠী থেকে অষ্টমী ভোগাতে পারে আবহাওয়া। তবে পূর্বাভাস অনুযায়ী, এদিন চতুর্থী ও শুক্রবার পঞ্চমীতে আবহাওয়া মোটামুটি শুকনোই থাকবে।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, আপাতত উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৩০ সেপ্টেম্বর শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১ অক্টোবর শনিবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে খুব বেশি হলে হাল্কা বৃষ্টি হতে পারে। আপাতত তিন তিনেক উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। এই সময়ের পরে সমতল এলাকার তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ১ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৩০ সেপ্টেম্বর শুক্রবার সকালের মধ্যে আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা। কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ০১ অক্টোবর শনিবার সকালের মধ্যে বিভিন্ন জেলায় তুলনামূলক একটু বেশি বৃষ্টির সম্ভাবনা। ১ অক্টোবর রাত থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে মাঝারি থেকে একটু বেশি বৃষ্টি হতে পারে। আর ২ ও ৩ অক্টোবর অর্থাৎ রবিবার (সপ্তমী) ও সোমবার (অষ্টমী)তে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ

কলকাতায় আংশিক মেঘলা আকাশ

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৫.২)
বহরমপুর (২৬.৬)
বাঁকুড়া (২৪.৯)
বর্ধমান (২২)
কোচবিহার (২৫.৬)
দার্জিলিং (১৪.৪)
দিঘা (২৬.৬)
কলকাতা (২৭.২)
দমদম (২৭.৫)
কৃষ্ণনগর (২৬)
মালদহ (২৬.৪)
মেদিনীপুর (২৬.১)
শিলিগুড়ি (২৬.৭)
শ্রীনিকেতন (২৫.৩)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+