জমি হারাচ্ছেন চিকিৎসকরা! সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থার আরও অবনতি

দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ( soumitra chatterje)-এর শারীরিক অবস্থার আরও অবনতি। রবিবার সন্ধের পর পরিস্থিতি আরও খারাপ হয় বলে হাসপাতাল সূত্রে খবর। এদিন সকালে ফে

দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ( soumitra chatterje)-এর শারীরিক অবস্থার আরও অবনতি। রবিবার সন্ধের পর পরিস্থিতি আরও খারাপ হয় বলে হাসপাতাল সূত্রে খবর। এদিন সকালে ফের একবার তাঁর শারীরিক পরিস্থিতির পর্যালোচনা করবেন চিকিৎসকরা।

রক্তক্ষরণ থামানো যায়নি

রক্তক্ষরণ থামানো যায়নি

মেডিক্যাল বোর্ডের প্রধান ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট অরিন্দম কর জানিয়েছেন, তাঁর শরীরের ভিতরের রক্তক্ষরণ থামানো যায়নি। পরিস্থিতি সামাল দিতে ওদিন তাঁকে ৪ ইউনিট রক্ত দেওয়া হয়েছে। হিমোগ্লোবিনের পরিমাণ ওঠা নামা করছে বলেও জানিয়েছেন তিনি। শরীরের কোন অংশ থেকে রক্তক্ষরণ হচ্ছে তা জানতে সিটি অ্যাঞ্জিওগ্রাম করা হয়েছে। তা নির্দিষ্টও করা হয়েছে। এর সঙ্গে হৃদযন্ত্রের অ্যাঞ্জিওগ্রামের কোনও সম্পর্ক নেই বলেই জানিয়েছেন তিনি। তবে চিকিৎসকরা অভ্যন্তরীণ রক্তক্ষরণ পুরোপুরি বন্ধ করতে এখনও পারেননি।

ডাই বের করতে অ্যাঞ্জিওগ্রাফি

ডাই বের করতে অ্যাঞ্জিওগ্রাফি

মেডিক্যাল বোর্ডের প্রধান অরিন্দম কর জানিয়েছেন, শরীরের মধ্যে থাকা ডাই বের করতে ফের ডায়ালিসিস করা হবে। এর আগে অভিনেতার দুবার ডায়ালিসিস করা হয়েছে। এই মূহুর্তে তাঁর কিডনির অবস্থা তুলনামূলক ভাল বলেই জানা গিয়েছে।

ফের বৈঠক করবেন চিকিৎসকরা

ফের বৈঠক করবেন চিকিৎসকরা

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার পর্যালোচনা করবেন চিকিৎসকরা। তাঁর জ্ঞান আগের মতোই রয়েছে। এই বিষয়টিই চিকিৎসকদের ভাবাচ্ছে। সেটা খুব একটা ভাল খবর নয়। বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ আগের মতোই কাজ করছে। শরীরে ইউরিয়া, ক্রিয়েটিনিনের পরিমাণ কমবেশি স্থিতিশীল। অক্সিজেন নিচ্ছেন আগের মতোই।

২৭ দিন হাসপাতালে ভর্তি রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ৬ অক্টোবর থেকে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। যার প্রভাব শরীরের ওপরে পড়েছে। করোনা মুক্ত হলেও, ৮৫ বছর বয়স এবং কোমর্বিটিডি শরীরের ওপরে প্রভাব ফেলেছে। চিকিৎসক অরিন্দম কর জানিয়েছেন, একটা করে দিন যাচ্ছে আর তাঁরা জমি হারাচ্ছেন। তাঁরা খুব একটা আশাও দেখাতে পারছেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+