বিয়ের পরও বোনের পুরনো প্রেম-পর্ব চলছিল চুটিয়ে, 'দাদার কীর্তি' বুকে কাঁটা দেবে

বিয়ের পরও প্রতিবেশী যুবকের সঙ্গে চুটিয়ে চলছিল প্রেমপর্ব। বারবার নিষেধ সত্ত্বেও কথা শোনেনি কেউই। না প্রতিবেশী যুবক, না বোন। তাই বোনের বেপরোয়া প্রেমের ইতি নিজের হাতেই টানল যুবক।

বিয়ের পরও প্রতিবেশী যুবকের সঙ্গে চুটিয়ে চলছিল প্রেমপর্ব। বারবার নিষেধ সত্ত্বেও কথা শোনেনি কেউই। না প্রতিবেশী যুবক, না বোন। তাই বোনের বেপরোয়া প্রেমের ইতি নিজের হাতেই টানল যুবক। বোনের প্রেমিককে ডেকে নিয়ে গিয়ে নির্মম পরিণতি ঘটাল সে। চাঞ্চল্যকর এই ঘটনা বীরভূমের বোলপুরে ঘিদহ গ্রামে।

বিয়ের পরও বোনের পুরনো প্রেম-পর্ব চলছিল চুটিয়ে, তারপরের কাহিনি বুকে কাঁটা দেবে

বোনের প্রেমিকের সঙ্গে কী করলেন যুবক, সেই কাহিনি জানলে বুকে কাঁটা দেবে সকলের। খুন করে অজয় নদীর তীরে বোলপুরের মহিদাপুর গ্রামের খোলান মোল্লাকে পুঁতে দিয়েছিল সে। সিসিটিভির ফুটেজ দেখে, খোলান মোল্লার খুনের তদন্তে নেমে প্রাথমিক তদন্তে এমনটাই মনে করছে পুলিশ।

গত ৩১ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন খোলান। তারপর পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয়। পুলিশ এরপর অজয় নদের তীর থেকে খোলানের অর্ধপোতা মৃতদেহ উদ্ধার করে। এরপরই খোলানের পরিবারের সন্দেহ গিয়ে পড়ে খোলানের প্রেমিকার পরিবারের দিকে। পুলিশকে তা জানায় খোলানের পরিবার।

পুলিশ তদন্তে নেমে জানতে পারে, বর্ধমানের এক বিধবা তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। কিছুদিন আগেই ওই তরুণীর স্বামীর মৃত্যু হয়। তারপর থেকেই খোলানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তরুণীর। এই সম্পর্ক কিছুতেই মেনে নিতে পারেনি তরুণীর দাদা। তারই প্রতিফল ভোগ করতে হয় খোলানকে।

এর আগেও একাধিকবার খোলানের সঙ্গে তরুণীর দাদার ঝামেলা হয়েছিল বলে জানতে পারে পুলিশ। অভিযোগ, সেই প্রতিহিংসা থেকেই তাঁকে খুন করা হয়েছে। বোলপুরের নেতাজি বাজারের সামনে খোলানের মোটর বাইক পড়ে থাকতে দেখা যায়। সেখানে থেকে তাঁকে কেউ বাইকে করে নিয়ে গিয়েছিল বলে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে। পুলিশ সেই সূত্র ধরেই তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+