শালিমার স্টেশন থেকে জয়পুরের উদ্দেশ্যে রওনা স্পেশ্য়াল ট্রেনের
শালিমার স্টেশন থেকে জয়পুরের উদ্দেশ্যে রওনা স্পেশ্য়াল ট্রেনের
আজ দুপুর ২:৩৪ মিনিটে হাওড়া শালিমার স্টেশন থেকে জয়পুরের উদ্দেশ্যে রওনা দিল শালিমার জয়পুর স্পেশাল। এই ট্রেনে 1608 জন পরিযায়ী শ্রমিককে টিকিট দেওয়া হলেও ট্রেন ছাড়ার মুহূর্তে দেখা গেলো যাত্রীদের সংখ্যা অনেক কম। আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে পরিযায়ী শ্রমিকদের জমায়েত করতে বলা হয়।

সেখান থেকেই রাজ্য সরকারের বাসে করে নিয়ে আসা হয় শালিমার স্টেশন এ। সেখানে তাদের শারীরিক চিকিৎসার পরে খাবার এবং জল দিয়ে রেলের কর্মীরা ট্রেনের আসনে বসিয়ে দেন। পুরো বিষয়টি সামাজিক দূরত্ব বজায় রেখে করা হয়। তবে বাড়ী ফিরতে পেরে খুশি ভিন রাজ্যের যাত্রীরা।












Click it and Unblock the Notifications